নিজস্ব প্রতিনিধি, দিল্লি – শুক্রবার দুপুরে এয়ার শো চলাকালীন ভেঙে পড়ে ভারতীয় বায়ুসেনার তেজস যুদ্ধবিমান। মৃত্যু হয় তেজসের পাইলট উইং কমান্ডার নমন স্যালের। এরপর থেকেই দ্রুত শেয়ারের দাম পড়ছে তেজস প্রস্তুতকারক সংস্থা হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড বা হ্যালের। ‘বিছিন্ন ঘটনা’ বলে জানানো হয়েছে সংস্থার তরফে।
সোমবার সকালে শেয়ার কেনাবেচায় প্রায় ৮ শতাংশ পতন হয় হ্যালের শেয়ারের। বম্বে স্টক এক্সচেঞ্জে ৮ শতাংশ কমে হ্যালের শেয়ারের দাম হয় ৪,২০৫ টাকা। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে ৪ শতাংশ কমে দাম হয় ৪,৪০৫ টাকা। হ্যালের তরফে জানানো হয়েছে, “দুবাই এয়ার শোতে বিমান প্রদর্শনীর সময় ঘটা সাম্প্রতিক দুর্ঘটনাটি ব্যতিক্রমী পরিস্থিতিতে হওয়া একটি বিচ্ছিন্ন ঘটনা। আমরা নিশ্চিত করতে চাই যে কোম্পানির ব্যবসায়িক কার্যক্রম, আর্থিক কর্মক্ষমতা বা ভবিষ্যতের সরবরাহের ওপর এই ঘটনার কোনও প্রভাব পড়বে না।“
উল্লেখ্য, গত ১৭ নভেম্বর থেকে ২১ নভেম্বর পর্যন্ত দুবাইয়ে আয়োজন করা হয়েছিল এয়ার শোয়ের। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে স্থানীয় সময় অনুযায়ী, শুক্রবার দুপুর ২টো ১০ নাগাদ। দুবাইয়ের আল মাকতৌম আন্তর্জাতিক বিমানবন্দরে আছড়ে পড়ে ভারতীয় বায়ুসেনার হিন্দুস্থান অ্যারোনটিক্স লিমিটেডের তৈরি তেজস যুদ্ধবিমান। শহীদ হয়েছেন পাইলট। ভারতীয় বায়ুসেনার তরফ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, দুবাইতে এয়ার শো চলাকালীন দুর্ঘটনার কবলে পড়ে বায়ুসেনার তেজস যুদ্ধবিমান। শহীদ জওয়ানের পরিবারের পাশে রয়েছে গোটা দেশ।
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
প্রধানমন্ত্রীর ভিডিও নিয়ে অভিজিৎ দীপকের প্রশ্ন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের