6a5614284da97_Gallery_1784018294127
জুলাই ১৪, ২০২৬ দুপুর ০৪:১৯ IST

দুধ নয়, বিষ! ডিটারজেন্ট মিশিয়ে কোটি কোটি লিটার ভেজাল দুধের কারবার হল ফাঁস

নিজস্ব প্রতিনিধি , মুম্বই - বড়সড় ভেজাল দুধ চক্রের হদিশ পেল পুলিশ ও খাদ্য সুরক্ষা কর্তৃপক্ষ। তদন্তে সামনে এসেছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। অভিযোগ, দীর্ঘদিন ধরে নকল দুধ তৈরি করে বাজারে ছড়িয়ে দেওয়া হচ্ছিল। এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে মহারাষ্ট্রে। ইতিমধ্যেই ৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

ধারাশিব জেলার ভূম এলাকায় সক্রিয় ছিল এই চক্র। অভিযুক্তদের কাছ থেকে উদ্ধার হওয়া বিক্রির রেজিস্টার ও বিভিন্ন নথি খতিয়ে দেখা হয়েছে। সেখান থেকেই গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে। তদন্তকারীদের দাবি, গত ছয় মাসে প্রায় ২ লক্ষ ৩০ হাজার ৪৭০ কেজি নিম্নমানের গুঁড়ো দুধ ব্যবহার করা হয়েছে। সেই উপকরণ দিয়ে তৈরি করা হয়েছিল প্রায় ২৩ লক্ষ ৪ হাজার ৭০ লিটার সিন্থেটিক দুধ। এর আনুমানিক বাজারমূল্য ৯ কোটি ২১ লক্ষ ৬২ হাজার টাকারও বেশি।

জানা গেছে, প্রতি ১০০ লিটার খাঁটি দুধের সঙ্গে প্রায় ১০ লিটার করে ভেজাল দুধ মেশানো হতো। অর্থাৎ ভেজালের পরিমাণ ছিল প্রায় ১০ শতাংশ। তদন্তকারীদের সন্দেহ, এই পদ্ধতিতে তৈরি দুধ মহারাষ্ট্রের বিভিন্ন প্রান্তে সরবরাহ করা হয়েছে। হিসেব বলছে, প্রায় ২ কোটি ৩০ লক্ষ লিটার ভেজাল দুধ বাজারে পৌঁছতে পারে। তদন্তে আরও ধরা পড়েছে, নকল দুধকে আসল দুধের মতো দেখাতে ডিটারজেন্ট পাউডার ব্যবহার করা হতো। তার সঙ্গে মেশানো হতো পাম অয়েল ও নিম্নমানের রাসায়নিক পাউডার।

অভিযানের সময় ৬১ বস্তা ভেজাল গুঁড়ো দুধও বাজেয়াপ্ত করেছেন তদন্তকারীরা। এই চক্রের সঙ্গে একাধিক দুধ সংগ্রহ কেন্দ্রের যোগ থাকতে পারে বলেও মনে করা হচ্ছে।পুলিশ সূত্রে খবর, ঘটনায় ৭ জনের বিরুদ্ধে কঠোর ধারায় মামলা রুজু করা হয়েছে। কিন্তু ৮ দিন পরেও অভিযুক্তরা অধরা। তাঁদের খোঁজে একটি বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে। সম্ভাব্য একাধিক গোপন আস্তানায় তল্লাশি চালানো হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, এই ধরনের দুধ নিয়মিত পান করলে শরীরের মারাত্মক ক্ষতি হতে পারে। লিভার, কিডনি ও পরিপাকতন্ত্র গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে।

শিশু, মহিলা ও প্রবীণদের ক্ষেত্রে ঝুঁকি আরও বেশি। তাঁদের জন্য এই ধরনের দুধ কার্যত বিষের সমান। তদন্তকারীরা এখন খতিয়ে দেখছেন, ঠিক কতদিন ধরে এই চক্র সক্রিয় ছিল। এর সঙ্গে আরও কোনও সংস্থা বা সংগ্রহ কেন্দ্র জড়িত ছিল কি না, তাও দেখা হচ্ছে। তদন্তকারী আধিকারিকদের মতে, অভিযুক্তদের গ্রেফতার করা গেলে আরও গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসবে। জানা গিয়েছে, এই ধরনের অপরাধে সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড পর্যন্ত হতে পারে।

আরও পড়ুন

দিল্লিতে শুভেন্দু-NCPI গুরুত্বপূর্ণ বৈঠক , সাংসদদের ভবিষ্যৎ নিয়ে জোর জল্পনা
আগস্ট ০৩, ২০২৬

মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা

যৌনাঙ্গে লোহার রড, মুখ থেঁতলে নাবালিকাকে খুন! পৈশাচিক অত্যাচারে জ্বলল জাতীয় সড়ক
আগস্ট ০৩, ২০২৬

বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ

জলের নিচে অসম, বিপন্ন লক্ষাধিক মানুষ! পুনর্বাসনে ২১ কোটির সাহায্য নীতা আম্বানি সংস্থার
আগস্ট ০৩, ২০২৬

ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন

ধর্ষণের বিচার চাইতে গিয়ে চরম অপমান! অভিযোগকারী বধূকেই থুতু চাটাল খাপ পঞ্চায়েত
আগস্ট ০৩, ২০২৬

ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত

জেল বদলের পথেই এনকাউন্টার! পুলিশের রাইফেল ছিনিয়ে পালাতে গিয়ে খতম গ্যাংস্টার সুজিত
আগস্ট ০৩, ২০২৬

রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু

স্টেশনে দাঁড়িয়ে থাকা প্যাসেঞ্জার ট্রেনে ভয়াবহ আগুন! মুহূর্তে পুড়ল ইঞ্জিন-সহ ৩টি বগি
আগস্ট ০৩, ২০২৬

ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ

ভক্তদের জেরে রাস্তায় হুহু করে বাড়ছে গো-মাতার সংখ্যা! ক্রমাগত দুর্ঘটনায় উদ্বিগ্ন সুপ্রিম কোর্ট
আগস্ট ০৩, ২০২৬

পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত

নিট বিতর্কের পর কড়া নজরদারি! প্রশ্নপত্র পাহারায় সাড়ে ৭ কোটির টেন্ডার এনটিএর
আগস্ট ০২, ২০২৬

২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা

মৃত ঘোষণা করেছিল হাসপাতাল! শেষকৃত্যের পথে অ্যাম্বুল্যান্সের ঝাঁকুনিতে চোখ খুলল মহিলা
আগস্ট ০২, ২০২৬

নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা

১৮১২ কোটির প্রতারণার অভিযোগ! অনিল আম্বানির বিরুদ্ধে এফআইআর দায়ের করল সিবিআই
আগস্ট ০২, ২০২৬

প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর

দেশের স্বার্থই সবার আগে, যুব সমাজকে বার্তা ডোভালের! করলেন মোদি-শাহের নেতৃত্বের প্রশংসা
আগস্ট ০১, ২০২৬

ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার

ভারতের সুরক্ষা স্তম্ভ! অজিত ডোভালকে লোকমান্য তিলক পুরস্কার শাহের
আগস্ট ০১, ২০২৬

জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী

২ বছর ধরে বিদেশে স্বামী বলে মিথ্যে গল্প! কারখানার মেঝের ঢালাই ভাঙতেই মিলল কঙ্কাল
আগস্ট ০১, ২০২৬

স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন

সমুদ্রে তেল-গ্যাসের খোঁজে বড় পদক্ষেপ! সমুদ্র মন্থন প্রকল্পে অনুমোদন কেন্দ্রের
আগস্ট ০১, ২০২৬

জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের

রিলে ক্ষমা, নাকি বাস্তবেও! মোদির বার্তা নিয়ে বিস্ফোরক ককরোচদের প্রধান অভিজিৎ
আগস্ট ০১, ২০২৬

প্রধানমন্ত্রীর ভিডিও নিয়ে অভিজিৎ দীপকের প্রশ্ন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের