নিজস্ব প্রতিনিধি , দিল্লি - তৃতীয় তলার দুটি আলাদা ঘর থেকে উদ্ধার স্বামী-স্ত্রীর মৃতদেহ। গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে বৃদ্ধের মুখে। দিল্লিতে অবসরপ্রাপ্ত শিক্ষক দম্পতির মৃত্যু ঘিরে তীব্র চাঞ্চল্য। রহস্যজনক মৃত্যুর তদন্ত শুরু করেছে পুলিশ। ডাকাতির আশঙ্কাও করা হচ্ছে।
সূত্রের খবর , মৃতদের নাম মৃতদের নাম বীরেন্দ্রকুমার বনসাল। বয়স ৭৫। তাঁর স্ত্রী পরবেশ বনসাল। বয়স ৬৫। তাঁরা দিল্লির শাহদরা এলাকার বাসিন্দা ছিলেন। দু’জনেই অবসরপ্রাপ্ত শিক্ষক। শনিবার রাত সাড়ে ১২ টা নাগাদ দম্পতির ছেলে বাড়িতে গিয়ে দেখেন, দু’টি আলাদা ঘরে পড়ে রয়েছেন তাঁর বাবা-মা। বাবার দেহে আঘাতের চিহ্ন খুঁজে পেয়েছেন। এরপরই পুলিশকে খবর দেন তিনি।
পুলিশ এসে তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠালে মৃত বলে ঘোষণা করা হয়। তদন্তের স্বার্থে দেহদুটি ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। বাবা-মাকে খুন করা হয়েছে বলে দাবি ছেলের। দেহ দু’টি উদ্ধারের পর ফরেনন্সিক দলকে ঘটনাস্থলে ডাকা হয়। তাঁরা নমুনা সংগ্রহ করেছে। তদন্তকারীরা সবদিক খতিয়ে দেখছে। ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করছে পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে।
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
প্রধানমন্ত্রীর ভিডিও নিয়ে অভিজিৎ দীপকের প্রশ্ন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের