নিজস্ব প্রতিনিধি , দিল্লি - ধোঁয়াশা আর দূষণের চাপে কার্যত দমবন্ধ পরিস্থিতি রাজধানীর। দীপাবলির পর থেকেই রাজধানীর আকাশ ঢেকে ফেলেছে বিষাক্ত ধোঁয়ার আস্তরণ। যার জেরে ব্যাহত স্বাভাবিক জনজীবন। দূষণ কমাতে একের পর এক পদক্ষেপ নেওয়া হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। এমন অবস্থায় দূষণ মোকাবিলায় কড়া সিদ্ধান্ত নিল দিল্লি সরকার।
বায়ুদূষণের ভয়াবহ পরিস্থিতির কথা মাথায় রেখে দিল্লিতে ৫০ শতাংশ কর্মীকে ‘ওয়ার্ক ফ্রম হোমের' নির্দেশ দিয়েছে সরকার। এই নির্দেশ শুধুমাত্র সরকারি দফতর নয়, বেসরকারি সংস্থার ক্ষেত্রেও কার্যকর করার কথা বলা হয়েছে। ১৮ ডিসেম্বর থেকে এই নিয়ম কার্যকর হবে। একইসঙ্গে, নির্দেশ অমান্য করলে কড়া জরিমানার হুঁশিয়ারিও দিয়েছে প্রশাসন। এদিকে দূষণরোধে সব ধরনের নির্মাণকাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়ায় নির্মাণ শ্রমিকদের কথা ভেবে আর্থিক সহায়তার ঘোষণাও করেছে সরকার।
দিল্লি সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, কাজ বন্ধ থাকাকালীন প্রত্যেক নির্মাণকর্মীকে ১০ হাজার টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে। দিওয়ালির সময় থেকে রাজধানীর বাতাসে দূষিত কণার মাত্রা লাগাতার বেড়েই চলেছে। ক্লাউড সিডিং থেকে শুরু করে নানা বিধিনিষেধ আরোপ করেও পরিস্থিতির বড়সড় উন্নতি হয়নি।
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
প্রধানমন্ত্রীর ভিডিও নিয়ে অভিজিৎ দীপকের প্রশ্ন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের