নিজস্ব প্রতিনিধি , এলাহাবাদ - লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে অভিযোগ , ভারত ছাড়াও ব্রিটেনের নাগরিকত্ব রয়েছে তার কাছে। এই ইস্যুতে গত কয়েকমাস ধরেই বিপাকে রাহুল গান্ধী। এবার তার বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিল এলাহাবাদ হাইকোর্ট। খবর ছড়াতেই শোরগোল পড়েছে রাজনৈতিক মহলে। রাহুলকে কটাক্ষ করছেন বিরোধী দলগুলি।
সূত্রের খবর , ভিগ্নেশ শিশির নামের এক বিজেপি নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে এই অভিযোগ তুলেছিলেন। তার দাবি , রাহুল গান্ধী শুধু ভারতের নাগরিক নন তার যথেষ্ট প্রমাণ রয়েছে তার কাছে। রাহুলের নাগরিকত্ব নিয়ে তথ্য জানতে তিনি ব্রিটেনের সরকারের সঙ্গে যোগাযোগ করেছিলেন বলেও জানিয়েছেন। বেশকিছু তথ্যও তারা দিয়েছে। তবে গোপনীয়তার খাতিরেই সব তথ্য দেওয়া হয়নি। সিবিআই তদন্তের কথা জানিয়েছিলেন তিনি। কেন্দ্রীয় সরকারকেও এই বিষয়ে হস্তক্ষেপ করার আর্জি জানিয়েছিলেন। তবে বিশেষ আদালত এই মামলা খারিজ করে দেয়। এরপরই হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন অভিযোগকারী।
উল্লেখ্য , রাহুল গান্ধীর নাগরিকত্ব নিয়ে এর আগেও একাধিকবার অভিযোগ উঠেছে। দিল্লি হাই কোর্টে এই একই অভিযোগ করেছিলেন বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী। তার দাবি ছিল, ব্রিটিশ সংস্থা ব্যাকপস লিমিটেডের মাধ্যমে ২০০৫ ও ২০০৬ সালে রাহুলের দাখিল করা বার্ষিক রিটার্ন সংক্রান্ত নথিগুলি থেকেই প্রমাণ পাওয়া যায় যে তিনি ব্রিটেনের নাগরিক।তিনি আরও দাবি করেন , ইংল্যান্ডে রাহুলের নামে থাকা একটি কোম্পানির ঘোষণাপত্রে, নিজেকে ইংল্যান্ডের নাগরিক হিসেবে উল্লেখ করেছেন তিনি। এরপর থেকেই অনেকে রাহুলকে ব্রিটেনের নাগরিক হিসেবে প্রমাণ করার জন্য মরিয়া হয়ে ওঠেন।
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
প্রধানমন্ত্রীর ভিডিও নিয়ে অভিজিৎ দীপকের প্রশ্ন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
আরও ৫ বছর চলবে যোজনা, আর্থিক সহায়তায় বড় বরাদ্দ মোদি সরকারের
প্রয়াত মাকে অপমানের অভিযোগ, ভিডিও বার্তায় ছাত্র-যুবদের উদ্দেশে প্রধানমন্ত্রীর শান্তির বার্ত
যন্তর মন্তরের ঘটনার পর ভিডিও বার্তা, নিজেকে ১৫ বছরের দাবি করলেও এফআইআরে বয়স ২৫
দিল্লির পড়ুয়া আন্দোলন ঘিরে শুরু হওয়া বিতর্কে, লোকসভায় বিস্ফোরক মন্তব্য বারামুলার সাংসদ ইঞ্জিনিয়র রশিদের
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের