নিজস্ব প্রতিনিধি , মুম্বই - বাবার খুনের বদলা নিতে ব্যক্তিকে নৃশংসভাবে হত্যার অভিযোগ উঠল ২৪ বছরের যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মহারাষ্ট্রের পুণের গ্রামীণ জেলায়। ইতিমধ্যেই অভিযুক্ত-সহ তাঁর এক সঙ্গীকে গ্রেফতার করেছে পুলিশ। তদন্তে উঠে এসেছে রীতিমতো সিনেমাকেও হার মানানো তথ্য।
মৃত ব্যক্তির নাম সঞ্জয় বাবুরাও কাদু-দেশমুখ। গত ১১ জুলাই ভোর তহসিলের পুরনো কাতরাজ সুড়ঙ্গের কাছে তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার হয়। শরীরের বিভিন্ন অংশে ছিল ধারালো অস্ত্রের গভীর ক্ষত। এরপরই খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করে পুলিশ। প্রযুক্তিগত তথ্য ও একাধিক সূত্রের সাহায্যে তদন্তকারীরা মন্থন বৈদ্য ও সৌরভ পরদেশীকে চিহ্নিত করেন। জেরার মুখে অপরাধে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলেই দাবি পুলিশের।
তদন্তে আরও জানা গেছে, এই কাজে সাহায্য করেছিলেন মিজান শেখ ও সন্দীপ কোরি। এরপরই সামনে আসে বহু বছরের পুরনো রক্তাক্ত অধ্যায়। ২০০৩ সালে খুন হন মন্থনের বাবা দীনেশ বৈদ্য। অভিযোগ, সামান্য বচসার জেরেই তাঁকে হত্যা করেছিলেন সঞ্জয়। তখন মন্থনের বয়স ছিল মাত্র ৬ মাস। পুলিশ সূত্রে খবর, বড় হওয়ার পর বাবার মৃত্যুর নেপথ্যের ঘটনা জানতে পারেন তিনি।
দুই দশকেরও বেশি সময় ধরে বুকের ভিতর জমেছিল প্রতিশোধের আগুন। শেষ পর্যন্ত সেই ক্ষোভই ডেকে আনল ভয়াবহ পরিণতি। সম্প্রতি অন্য অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করেন। এরপর তৈরি হয় খুনের ছক। পুলিশ জানায়, অন্য একটি ফৌজদারি মামলায় সম্প্রতি জামিনে মুক্তি পেয়েছিলেন সঞ্জয়। সেই সুযোগকেই কাজে লাগানো হয়। পরিকল্পনা মাফিক তাঁকে নিশানা করা হয়। সেই মতো শেষ পর্যন্ত খুন করা হয় সঞ্জয়কে।
পুলিশ আধিকারিক চেতন মাচালে জানান, 'প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে। এই হত্যার নেপথ্যে প্রতিশোধই মূল কারণ বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই মন্থন-সহ ৪ জনের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে। খুনের পরিকল্পনা কত দিন ধরে চলছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। এর সঙ্গে অন্য কারও যোগ ছিল কি না, সেটাও যাচাই করা হচ্ছে'।
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
প্রধানমন্ত্রীর ভিডিও নিয়ে অভিজিৎ দীপকের প্রশ্ন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
আরও ৫ বছর চলবে যোজনা, আর্থিক সহায়তায় বড় বরাদ্দ মোদি সরকারের
প্রয়াত মাকে অপমানের অভিযোগ, ভিডিও বার্তায় ছাত্র-যুবদের উদ্দেশে প্রধানমন্ত্রীর শান্তির বার্ত
যন্তর মন্তরের ঘটনার পর ভিডিও বার্তা, নিজেকে ১৫ বছরের দাবি করলেও এফআইআরে বয়স ২৫
দিল্লির পড়ুয়া আন্দোলন ঘিরে শুরু হওয়া বিতর্কে, লোকসভায় বিস্ফোরক মন্তব্য বারামুলার সাংসদ ইঞ্জিনিয়র রশিদের
বিদেশ যাত্রার নথি নাকি নাগরিকত্বের প্রমাণ? ধাঁধা কাটল না সংসদেও
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের