নিজস্ব প্রতিনিধি, দিল্লি – সোমবার থেকে শুরু হয়েছে ‘ইন্ডিয়া–এআই ইমপ্যাক্ট সামিট ২০২৬’। চলবে আগামী ২০ ফেব্রুয়ারি পর্যন্ত। দিল্লির ভারত মণ্ডপমে আয়োজন করা হয়েছে এই সামিট। ৩ দিনের ভারত সফরে এসে এআই সামিটে যোগ দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। বক্তব্য রাখতে গিয়ে ভারতের ইউপিআই ব্যবস্থার ভূয়সী প্রশংসা করলেন তিনি।
এদিন ফরাসি প্রেসিডেন্ট বলেন, “১০ বছর আগে মুম্বইয়ের রাস্তার পাশে থাকা এক ঠেলাওয়ালা একটা ব্যাঙ্ক অ্যাকাউন্টও খুলতে পারতেন না। তাঁর কোনও নথি ছিল না, সুযোগ ছিল না। তবে আজ সেই একই ঠেলাওয়ালা ফোনের মাধ্যমে ডিজিটাল মাধ্যমে টাকা নেন। এটা কোনও প্রযুক্তির কাহিনী নয়, এটা একটা সভ্যতার কাহিনী। ভারত এমন একটা জিনিস তৈরি করেছে, যা আর কোনও দেশ তৈরি করতে পারেনি।“
তিনি আরও বলেছেন, “১.৪ বিলিয়ন মানুষের জন্য একটা ডিজিটাল পরিচয়। এমন একটা লেনদেন ব্যবস্থা যার মাধ্যমে প্রতি মাসে ২০ বিলিয়ন লেনদেন হয়, এমন একটা স্বাস্থ্য পরিকাঠামো তৈরি করা হয়েছে, যেখানে ৫০০ মিলিয়ন ডিজিটাল স্বাস্থ্য আইডি প্রদান করা হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ তারাই গড়ে তুলবে যারা উদ্ভাবন এবং দায়িত্ব, প্রযুক্তির সঙ্গে মানবতার সমন্বয় ঘটাবে। ভারত ও ফ্রান্স এই ভবিষ্যৎ এআই গঠনে সহায়তা করবে।“
‘ইন্ডিয়া–এআই ইমপ্যাক্ট সামিট ২০২৬’ থিম “সর্বজন হিতয়, সর্বজন সুখয়”। এআই সামিটে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, বিল গেটস, গুগলের সিইও সুন্দর পিচাই, ওপেনএআই-র প্রতিষ্ঠাতা স্যাম অল্টম্যান সহ একাধিক কৃত্রিম মেধার সঙ্গে যুক্ত সংস্থার সিইও-রা। এই নিয়ে ৪ বার আন্তর্জাতিক এআই সামিট হচ্ছে। এর আগে ২০২৩ সালে ব্রিটেনে, ২০২৪ সালে দক্ষিণ কোরিয়ায় ও ২০২৫ সালে ফ্রান্সে অনুষ্ঠিত হয়েছিল।
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
প্রধানমন্ত্রীর ভিডিও নিয়ে অভিজিৎ দীপকের প্রশ্ন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের