নিজস্ব প্রতিনিধি , মুম্বই - সীমান্ত পার করে বেআইনিভাবে ভারতে ঢোকার অভিযোগে ফের গ্রেফতার হলেন এক বাংলাদেশি দম্পতি। অবাক করার মতো বিষয়, গত বছরই তাঁদের মুম্বই থেকে পাকড়াও করে ওপার বাংলায় ফেরত পাঠানো হয়েছিল। কিন্তু মাত্র ১০ মাসের মধ্যেই তাঁরা ফের ভারতে ঢুকে পড়েন। এই ঘটনাকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখতে তৎপর হয়েছে মুম্বই পুলিশের শীর্ষ মহল।
পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের নাম লিটন শাহিদ মোল্লা (৪৩) ও পপি বেগম (৩৭)। ২০২৫ সালের জুলাই মাসের গোড়ায় নভি মুম্বইয়ের কোপারখাইরানে এলাকা থেকে তাঁদের আটক করা হয়েছিল। অবৈধভাবে ভারতে বসবাসের অভিযোগে মুম্বই পুলিশের ‘ফরেনার্স রেজিস্ট্রেশন অফিস’ (এফআরও) তাঁদের চিহ্নিত করে। এরপর সমস্ত আইনি প্রক্রিয়া সম্পন্ন করে গত বছরের ১৪ জুলাই তাঁদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়। কিন্তু ১০ মাস পার হতে না হতেই তাঁরা আবার অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করেন।
মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার তাঁদের গ্রেফতার করে। এক বছরের মধ্যে একই দম্পতির দ্বিতীয়বার অনুপ্রবেশের ঘটনায় বড়সড় প্রশ্ন উঠেছে। সীমান্ত নিরাপত্তা ও স্থানীয় দালাল চক্রের ভূমিকা নিয়েও শুরু হয়েছে আলোচনা। তদন্তে জানা গেছে, এবার তাঁরা মুম্বইয়ের দাদর এলাকায় আত্মগোপন করে বসবাস করছিলেন। পাসপোর্ট, ভিসা বা কোনও বৈধ ভ্রমণ নথি তাঁদের কাছে ছিল না। অভিযোগ, এক দালালের সাহায্যে সীমান্ত পার হয়ে তাঁরা ভারতে ঢোকেন। আগে থেকেই তাঁদের বিরুদ্ধে নথিভুক্ত রেকর্ড থাকায় ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকেরা সহজেই তাঁদের শনাক্ত করতে সক্ষম হন।
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
প্রধানমন্ত্রীর ভিডিও নিয়ে অভিজিৎ দীপকের প্রশ্ন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের