নিজস্ব প্রতিনিধি , কলকাতা - টলিপাড়ার জনপ্রিয় জুটি সৌমি চক্রবর্তী ও দেবজ্যোতি রায় তাদের সম্পর্কের এক বছর পূর্ণ হওয়ার আনন্দ সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন। বিশেষ এই মুহূর্তে একসঙ্গে তোলা একাধিক ছবি পোস্ট করেন দু'জনেই। ক্যাপশনে ছিল ভালোবাসা, কৃতজ্ঞতা ও একসঙ্গে পথ চলার বার্তা, যা মুহূর্তেই অনুরাগীদের নজর কেড়ে নেয়।

ছবিগুলি প্রকাশ্যে আসতেই কমেন্ট বক্সে শুভেচ্ছার বন্যা বয়ে যায়। তবে সেই সঙ্গে কিছু নেটিজেন কটাক্ষও করতে শুরু করেন। কেউ লেখেন, 'এটাই যেন শেষ হয়', আবার কেউ তাদের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে নানা মন্তব্য করেন। ইতিবাচক শুভেচ্ছার পাশাপাশি এই ধরনের মন্তব্যও সোশ্যাল মিডিয়ায় আলোচনার বিষয় হয়ে ওঠে।

যদিও এই কটাক্ষের কোনও জবাব দেননি সৌমি বা দেবজ্যোতি। বরং তারা নিজেদের বিশেষ দিনটিকে উদযাপন করতেই ব্যস্ত ছিলেন। সম্পর্কের নানা সুন্দর মুহূর্তের ছবি শেয়ার করে তারা বুঝিয়ে দেন, ব্যক্তিগত সুখের মুহূর্ত অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেওয়াই তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।

বর্তমানে সৌমি ও দেবজ্যোতির সম্পর্ক নিয়ে অনুরাগীদের আগ্রহ যথেষ্ট। এক বছরের এই সফরে তারা একে অপরের পাশে থাকার অঙ্গীকার আরও একবার প্রকাশ করেছেন। নেটিজেনদের নানা প্রতিক্রিয়ার মধ্যেও তাদের এই উদযাপনের ছবিই এখন সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দু।
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
কঠিন সময়ে অসমবাসীর পাশে কার্তিক
'দাদাগিরি'র নতুন সিজনে সৌরভ গঙ্গোপাধ্যায়ের জায়গায় দায়িত্ব সামলাচ্ছেন দেব
কাজল জানান, ওই মুহূর্তে তিনি এতটাই আতঙ্কিত হয়ে পড়েছিলেন যে তার হাত-পা কাপতে শুরু করে
সৌরভ দাবি করেছিলেন, তার বন্ধুরা নাকি তাকে বলিউড অভিনেতা হৃতিক রোশনের সঙ্গে তুলনা করেন
হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী শ্বেতা তিওয়ারির ব্যক্তিগত জীবন আবারও শিরোনামে
অভিনেতা সোহম মজুমদার গত কয়েক মাস ধরে ব্যক্তিগত জীবনের এক কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন
শ্রীলেখার মতে, একটি ভুলকে কেন্দ্র করে যে মাত্রায় ব্যক্তিগত আক্রমণ চলছে, তা অত্যন্ত উদ্বেগজনক
সেই মিছিলে তার হাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিকৃত কার্টুন সহ একটি পোস্টার দেখা যায়
সৌরভ দাস বন্ধুরা নাকি তাকে তরুণ বয়সের হৃতিক রোশনের সঙ্গে তুলনা করেন
বারবার টাকা চাইলে আজ কাল বলে বিষয়টি এড়িয়ে যাওয়া হয় বলেও সোনম মুভিজ়র অভিযোগ
রাখির দাবি , সাংসদ হওয়ার পর মানুষের জন্য কঙ্গনা কী কাজ করেছেন, সেই উত্তর দেশের মানুষ জানতে চান
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের