নিজস্ব প্রতিনিধি, কর্ণাটক – নিজের দফতরের একাধিক মহিলার সঙ্গে ‘অশ্লীল’ আচরণে লিপ্ত কর্ণাটকের DGP রামচন্দ্র রাও। সোশ্যাল মিডিয়ায় সেই আপত্তিকর ভিডিও মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছে। বিষয়টি নজরে আসে কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার দফতরের। DGP রামচন্দ্র রাও-কে বরখাস্ত করল কর্ণাটক সরকার।
গত বছর সোনা পাচারের অভিযোগে গ্রেফতার করা হয়েছিলেন দক্ষিণী অভিনেত্রী রানিয়া রাও। তাঁর বাবা রামচন্দ্র রাও। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, বিভিন্ন সময়ে একাধিক মহিলার সঙ্গে ‘অশ্লীল’ আচরণে লিপ্ত হয়েছেন রামচন্দ্র রাও। কখনও তাঁদের জড়িয়ে ধরছেন আবার কখনও তাঁদের চুম্বন করছেন তিনি।
অভিযোগ, রামচন্দ্রের সঙ্গে দেখা করার কথা বলতেন প্রত্যেক মহিলাই। এরপর তাঁরা সোজা চলে যেতেন রামচন্দ্রের কেবিনে। গোটা ঘটনা সিসিটিভিতে ধরা পড়েছে। সেই সিসিটিভি ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। ভিডিও ভাইরাল হতেই স্বরাষ্ট্রমন্ত্রী জি পরমেশ্বরের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন রামচন্দ্র। কিন্তু তাঁর সঙ্গে দেখা করেননি স্বরাষ্ট্রমন্ত্রী।
ভিদিও-র প্রসঙ্গে রামচন্দ্রের দাবি, “ভিডিওগুলি সম্পূর্ণ ভুয়ো এবং মর্ফ করা। কে বা কারা এই ভিডিও ছড়িয়েছে, তা নিয়ে আমার কোনও ধারণা নেই।“ যদিও তাঁর দাবিতে কোনও লাভ হয়নি। রামচন্দ্রকে বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত করার কারণ হিসেবে জানানো হয়েছে, রাওয়ের আচরণ লজ্জার সম্মুখীন করেছে সরকারকে। তাঁর এই আচরণ সরকারি নিয়ম নির্দেশের সরাসরি লঙ্ঘন।
গুরু পূর্ণিমার অনুষ্ঠানের দৃশ্য নিয়ে তোলপাড়, ‘শ্রদ্ধা’ বলে সাফাই কংগ্রেস নেতা নানা পাটোলের
NCPI এর রাজনৈতিক ভবিষৎ ঘিরে জল্পনা তুঙ্গে
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের