নিজস্ব প্রতিনিধি , নদীয়া - একই এলাকায় পরপর চুরির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে কৃষ্ণনগরে। সরকারি বিদ্যালয়ে চুরির ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার তালাবন্ধ বাড়িতে দুঃসাহসিক চুরির শিকার এক সাংবাদিকের পরিবার। প্রায় ২০ লক্ষ টাকার সোনার গয়না, নগদ টাকা সহ মূল্যবান সামগ্রী লুটের অভিযোগে তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে , নদীয়ার কৃষ্ণনগর শহরের ১৬ নম্বর ওয়ার্ডের বৌবাজার অরবিন্দ রোড এলাকার বাসিন্দা সাংবাদিক সুমিত দাস। তার মা দীর্ঘদিন ধরে অসুস্থ। চিকিৎসার জন্য তাকে নিয়মিত কলকাতায় থাকতে হওয়ায় কৃষ্ণনগরের বাড়িটি বেশ কিছুদিন তালাবন্ধ ছিল। বাড়িতে ফিরে তিনি প্রথমে গ্রিলের তালা ভাঙা দেখতে পান। পরে ঘরে ঢুকে দেখেন একাধিক ঘর তছনছ করা হয়েছে। লকার ভেঙে প্রায় ২০ লক্ষ টাকার সাবেকি সোনার অলংকার, প্রাচীন কাঁসা পিতলের বাসনপত্র, নগদ টাকা সহ গুরুত্বপূর্ণ নথিপত্র নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা।
তার অভিযোগ, এলাকায় দীর্ঘদিন ধরেই বহিরাগতদের আনাগোনা, জুয়ার আসর সহ নেশার আড্ডা চলছে। এই চুরির ঘটনার সঙ্গে সমাজবিরোধীদের যোগ থাকতে পারে। সঠিক তদন্ত হলে পুলিশ দ্রুত ঘটনার কিনারা করতে পারবে বলেও তিনি আশাবাদী।
এর আগেই একই এলাকায় একটি পৌরসভা পরিচালিত বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটে। সেখানে মিড ডে মিলের সামগ্রী সহ একাধিক জিনিসপত্র চুরি যাওয়ার অভিযোগ ওঠে। ২ টি ঘটনাতেই কৃষ্ণনগর কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।
বাড়ি থেকে বিপুল পরিমাণ গাঁজা সহ নগদ টাকা উদ্ধার করলো পুলিশ
হাড়োয়ায় রাজনৈতিক সংঘর্ষের অভিযোগ ঘিরে উত্তেজনা, মারধর-লুটপাটের দাবি বিজেপির
এলাকার পরিবেশ নষ্টের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপের দাবি আন্দোলনকারীদের
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চর্চা শুরু হয়েছে নন্দীগ্রাম এলাকায়
জনগণনা ঘিরে প্রস্তুতি জোরদার, বারাসাতে সাংবাদিক বৈঠকে জেলা শাসক
পলিক্লিনিকের সামনে বিক্ষোভ
মদের দোকান বন্ধ না করা হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন তারা
পাশাপাশি উদ্যানের সুপারভাইজারের বাড়িতে তল্লাশি চালিয়ে একটি বিদেশি টিয়া পাখিও উদ্ধার হয়েছে
মাটি সংগ্রহে হয়রানি কমানোর আশা দেন বিধায়ক
আন্তর্জাতিক গবেষণায় সাফল্যের স্বীকৃতি
তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বন্ধ আলট্রাসোনোগ্রাফি পরিষেবা
গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের সামনে বিক্ষোভে সামিল হন স্থানীয় বাসিন্দারা
ভদ্রেশ্বরের দুর্ঘটনায় ব্যাহত হয় ট্রেন চলাচল
তদন্তের পাশাপাশি ক্ষতিগ্রস্ত অংশ মেরামতির আশ্বাসও দেওয়া হয়েছে
শুভেন্দু অধিকারীর নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের