নিজস্ব প্রতিনিধি , হুগলী - অফিস টাইমে বড়সড় রেল বিপর্যয় হাওড়া-বর্ধমান মেন লাইনে। ভদ্রেশ্বরের কাছে একটি মালগাড়ির ইঞ্জিন বেলাইন হয়ে যাওয়ায় ব্যাহত ট্রেন চলাচল। হঠাৎ এই ঘটনায় দুর্ভোগে পড়েছেন হাজার হাজার নিত্যযাত্রী। অনেকেই বিকল্প পথে গন্তব্যে পৌঁছনোর চেষ্টা করছেন।
শুক্রবার সকাল প্রায় ৮টা ১৫ মিনিট নাগাদ ব্যান্ডেলমুখী একটি মালগাড়ির ইঞ্জিন ভদ্রেশ্বরের কাছে লাইনচ্যুত হয়। এর জেরে হাওড়া-বর্ধমান মেন লাইনের আপ লাইন ও রিভার্স লাইনে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। বর্তমানে শুধুমাত্র একটি ডাউন লাইন ব্যবহার করেই সীমিত পরিষেবা চালানোর চেষ্টা করছে রেল। অফিসের ব্যস্ত সময়ে এই বিপর্যয়ের কারণে একাধিক লোকাল ও দূরপাল্লার ট্রেনের চলাচল ব্যাহত হয়েছে।
যার জেরে বিভিন্ন স্টেশনে যাত্রীদের ভিড় বাড়তে থাকে। ঘটনাস্থলে দ্রুত পৌঁছে উদ্ধারকারী দল লাইনচ্যুত ইঞ্জিন সরানোর কাজ শুরু করেছে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ইঞ্জিনটি দ্রুত সরানো গেলে ধাপে ধাপে স্বাভাবিক করা হবে ট্রেন পরিষেবা। ব্যস্ত কর্মদিবসের সকালে এই অপ্রত্যাশিত রেল বিপর্যয় নিত্যযাত্রীদের দুর্ভোগ আরও বাড়িয়ে দিয়েছে।
হাড়োয়ায় রাজনৈতিক সংঘর্ষের অভিযোগ ঘিরে উত্তেজনা, মারধর-লুটপাটের দাবি বিজেপির
এলাকার পরিবেশ নষ্টের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপের দাবি আন্দোলনকারীদের
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চর্চা শুরু হয়েছে নন্দীগ্রাম এলাকায়
জনগণনা ঘিরে প্রস্তুতি জোরদার, বারাসাতে সাংবাদিক বৈঠকে জেলা শাসক
পলিক্লিনিকের সামনে বিক্ষোভ
মদের দোকান বন্ধ না করা হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন তারা
পাশাপাশি উদ্যানের সুপারভাইজারের বাড়িতে তল্লাশি চালিয়ে একটি বিদেশি টিয়া পাখিও উদ্ধার হয়েছে
মাটি সংগ্রহে হয়রানি কমানোর আশা দেন বিধায়ক
আন্তর্জাতিক গবেষণায় সাফল্যের স্বীকৃতি
তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বন্ধ আলট্রাসোনোগ্রাফি পরিষেবা
গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের সামনে বিক্ষোভে সামিল হন স্থানীয় বাসিন্দারা
তদন্তের পাশাপাশি ক্ষতিগ্রস্ত অংশ মেরামতির আশ্বাসও দেওয়া হয়েছে
শুভেন্দু অধিকারীর নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন
অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ
বদল শ্রাবণী মেলার ট্রেনের স্টপেজেও
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের