নিজস্ব প্রতিনিধি, পাঞ্জাব - শুক্রবার গভীর রাতে ভায়বহ দুর্ঘটনার সাক্ষী থাকল পাঞ্জাব। এলপিজি ট্যাঙ্কার-পিকআপ ভ্যানের সংঘর্ষে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটল। আগুনে ঝলসে মৃত্যু হয়েছে ২ জনের। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গুরুতর আহত ৩০ জনের বেশি। ঘটনাস্থলে গিয়েছেন পাঞ্জাবের ক্যাবিনেট মন্ত্রী রবজোত সিং।
সূত্রের খবর, ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে পাঞ্জাবের হোশিয়ারপুর জেলার মান্দিয়ালা গ্রামের কাছে। পিকআপ ভ্যানের সঙ্গে সজোরে ধাক্কা লেগে উল্টে যায় এলপিজি ভর্তি ট্যাঙ্কার। সঙ্গে সঙ্গে আগুন লেগে যায়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী, রাজ্য বিপর্যয় মোকাবিলা দলের কর্মীরা, বিশাল পুলিশ বাহিনী।
আগুনে ঝলসে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ২ জনের। আহত ৩০ জনের বেশি। হোশিয়ারপুর সিভিল হাসপাতালে ভর্তি করানো হয়েছে আহতদের। গুরুতর জখমদের মধ্যে বেশ কয়েক জনকে অন্যত্র স্থানান্তরিত করা হয়েছে। আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। চিকিৎসকেরা জানিয়েছেন, আহত বেশ কয়েক জনের শরীরের ৩০ থেকে ৮০ শতাংশ অংশ পুড়ে গিয়েছে।
হোশিয়াপুরের ডেপুটি কমিশনার আশিকা জৈন জানিয়েছেন, “শুক্রবার রাত দেড়টা নাগাদ আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক হওয়ার পরেই দুর্ঘটনার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হবে।“ সিভিল সার্জন পবন কুমার জানিয়েছেন, “হাসপাতালে ২০ থেকে ২২ জন ভর্তি আছেন। গুরুতর আহত বেশ কয়েকজনকে অন্যত্র স্থানান্তরিত করা হয়েছে। মৃতদের পরিচয় এখনও জানা যায়নি।“
পাঞ্জাবের ক্যাবিনেট মন্ত্রী রবজোত সিং বলেন, “আহতদের হোশিয়ারপুর সিভিল হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। হতাহতের সঠিক সংখ্যা এখনও নিশ্চিত করা যায়নি। ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং অনেক বাসিন্দাকে ৩ থেকে ৪ কিলোমিটার দূরে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।“
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
প্রধানমন্ত্রীর ভিডিও নিয়ে অভিজিৎ দীপকের প্রশ্ন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের