নিজস্ব প্রতিনিধি , হরিয়ানা - ডাক্তার হওয়া এত সহজ নয়। চাঁদ সূর্য দেখা বন্ধ করে ডাক্তারির প্রস্তুতি নিতে হয়। তবে লাগাতার এন্ট্রান্স পরীক্ষায় ব্যর্থ হয়েছেন এক যুবক। এরপরই ঘটিয়ে ফেললেন ভয়ঙ্কর কাণ্ড। বিশেষভাবে সক্ষম কোটায় ভর্তি হতে নিজের পায়ের আঙুল কেটে ফেললেন ওই যুবক। ঘটনাটি শোরগোল ফেলে দিয়েছে সোশ্যাল মিডিয়াসহ চিকিৎসা মহলে।
সূত্রের খবর , যুবকের নাম সুরজ ভাস্কর। বয়স ২৪। জৌনপুরের বাড়ি তাঁর। বাবা মারা গিয়েছেন আগেই। বাড়িতে মা, দাদা আর এক বোনের সঙ্গে থাকেন তিনি। সুরজ ডি ফার্মা পাশ করেছেন। গত তিন বছর ধরে এমবিবিএস-এর প্রস্তুতি নিচ্ছেন তিনি। কিন্তু কিছুতেই এন্ট্রান্স পরীক্ষায় পাশ করতে পারছেন না। গত ১৯শে জানুয়ারি সকালে নিজের বাড়িতে তাঁর বাঁ পা কাটা অবস্থায় পাওয়া যায়।
পরে হাসপাতালে ভর্তি করা হয় যুবককে। তিনি প্রথমে দাবি করেন একদল দুষ্কৃতী তার পায়ের আঙুল কেটে নেয়। ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। প্রথমেই তারা যায় সুরজের বাড়ি। সেখানে তল্লাশি চালিয়ে সিরিঞ্জ, অ্যানাস্থেশিয়া ভর্তি শিশি এবং একটি করাত উদ্ধার হয়। অবাক হয়ে যায় পুলিশ। উদ্ধার হয় একটি ডায়রিও। তাতে লেখা ছিল, ‘২০২৬-এর মধ্যে যে করেই হোক ডাক্তারিতে ভর্তি হতেই হবে'। আর বুঝতে সমস্যা হয়নি পুলিশের।
এরপর যুবককে চেপে ধরলে আসল সত্য প্রকাশ্যে আসে। হাসপাতালে গিয়ে সুরজকে চেপে ধরেন তদন্তকারীরা। শুরু হয় আর একপ্রস্ত জিজ্ঞাসাবাদ। তখনই তিনি গড়গড় করে সব স্বীকার করে ফেলেন। পুলিশ জানিয়েছে, ডি ফার্মা পাশ করার কারণে চিকিৎসার প্রাথমিক জ্ঞান তাঁর ছিলই। সেটাকে কাজে লাগিয়েই, বাঁ পায়ের চারটি আঙুল কেটে ফেলেছিলে সুরজ। শুধু বৃদ্ধাঙ্গুষ্ঠটি অক্ষত থাকে। হাসপাতালে চিকিৎসা চলছে যুবকের।
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
প্রধানমন্ত্রীর ভিডিও নিয়ে অভিজিৎ দীপকের প্রশ্ন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের