নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ২০২৬ সালে EPFO নতুন কিছু পরিষেবা চালু করেছে। সেই নিয়ে অনেক চাকরিজীবীর মনে প্রশ্ন উঠেছে, PF এর নিয়মে বড় পরিবর্তন এসেছে কি না। আসলে বেশিরভাগ বদল হয়েছে অনলাইন পরিষেবায়। সদস্যদের কাজ দ্রুত শেষ করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। তবে টাকা সঞ্চয়, জমার হার, করের নিয়ম আগের মতোই রয়েছে।
EPFO এখন ধাপে ধাপে আরও বেশি পরিষেবা অনলাইনে দিচ্ছে। নতুন সার্ভিস হিস্ট্রি সুবিধার মাধ্যমে UAN এর সঙ্গে যুক্ত সব চাকরির তথ্য এক জায়গায় দেখা যাচ্ছে। যারা একাধিক সংস্থায় কাজ করেছেন, তাদের জন্য এই ব্যবস্থা বিশেষ সুবিধার। এতে পুরনো PF অ্যাকাউন্টের তথ্য মিলিয়ে দেখা অনেক সহজ হচ্ছে।
অনলাইন ক্লেমের ব্যবস্থাও আগের তুলনায় দ্রুত হয়েছে। অনেক আবেদন স্বয়ংক্রিয়ভাবে নিষ্পত্তি করা হচ্ছে। তবে আধার, PAN, ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা KYC র তথ্য ভুল থাকলে ক্লেম পেতে দেরি হতে পারে। তাই আবেদন করার আগে সব তথ্য মিলিয়ে নেওয়া জরুরি।
২০২৬ সালেও কর্মচারীর মূল বেতন আর ডিয়ারেন্স অ্যালাওয়েন্সের ১২ শতাংশ EPF এ জমা দেওয়ার নিয়ম রয়েছে। নিয়োগকর্তার অবদানের পদ্ধতিতেও বড় বদল আসেনি। চিকিৎসা, পড়াশোনা, বিয়ে, বাড়ি কেনার মতো প্রয়োজনে আংশিক টাকা তোলার নিয়মও একই আছে। চাকরি বদলালে PF তুলে না নিয়ে নতুন প্রতিষ্ঠানে ট্রান্সফার করলে ভবিষ্যতে অবসরকালীন সঞ্চয় আরও নিরাপদ থাকবে।
ভিড় এড়িয়ে প্রকৃতির কোলে শান্ত সময় কাটান
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
নিরিবিলি পরিবেশে প্রকৃতির মাঝে কাটান কয়েকটি দিন
নিরিবিলি পাহাড়ে প্রকৃতির অপরূপ সৌন্দর্য
স্বাধীনতা দিবসের ছুটিতে মন্দারমণিতে বিনোদনের বিশেষ আয়োজন
আবেদন করার পরও ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পৌঁছায়নি
প্রাচীন এক্তেশ্বর শিব মন্দিরে মহাদেব বরফ দিয়ে সাজানো
শান্ত পরিবেশের টানে বাড়ছে পর্যটকদের ভিড়
ভিড় থেকে দূরে কয়েক দিন কাটানোর জন্য অনন্য জায়গা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের