নিজস্ব প্রতিনিধি, ছত্তিশগড় – শুক্রবার ফের ছত্তিশগড়ে বড়সড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। গুলির লড়াইয়ে খতম কমপক্ষে ৬ মাওবাদী। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। বাকি মাওবাদীদের খোঁজে চলছে তল্লাশি অভিযান।
পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে খবর পেয়ে দান্তেওয়াড়া এবং নারায়ণপুরে সীমান্তে অবুঝমাড় জঙ্গলে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত চলে গুলির লড়াই। খতম হয় ৬ মাওবাদী। তাদের কাছ থেকে উদ্ধার হয় একে-৪৭ এবং এসএলআর রাইফেল ছাড়াও বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক এবং অন্যান্য জিনিস।
এলাকার পুলিশ সুপার গৌরব রাই জানিয়েছেন, মাওবাদীদের লুকিয়ে থাকার খবর পাওয়ার পরই শুক্রবার সকালে অভিযান চালানো হয়। নিরাপত্তারক্ষীদের উপস্থিতি বুঝতে পেরেই গুলি চালায় মাওবাদীরা। পাল্টা গুলি চালায় নিরাপত্তারক্ষীরা। মৃত্যু হয় ৬ মাওবাদীর। পুরো এলাকা ঘিরে ধরে এখনও চলছে তল্লাশি অভিযান।
২০২৬ সালের মার্চের মধ্যে মাওবাদমুক্ত ভারত গড়ার বার্তা দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবার সেই পথে আরও একধাপ এগোল ভারত। সম্প্রতি বস্তার অঞ্চলে আত্মসমর্পণ করেছিলেন ৩০ জন মাওবাদী। সম্প্রতি ছত্তিশগড়ে রক্তপাত ছাড়াই আত্মসমর্পণ করেছিল ২০ জন মাওবাদী। তাদের মাথার দাম ছিল মোট ৩৩ লক্ষ টাকা।
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
প্রধানমন্ত্রীর ভিডিও নিয়ে অভিজিৎ দীপকের প্রশ্ন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের