নিজস্ব প্রতিনিধি, দিল্লি – প্রথমে আহমেদাবাদ থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বিমান, পরে পাঞ্জাবের অমৃতসর থেকে ব্রিটেনের বার্মিংহামগামী এয়ার ইন্ডিয়ার বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল। অমৃতসর থেকে বার্মিংহামগামী এয়ার ইন্ডিয়ার রক্ষা পেলেও, ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী থেকেছে আহমেদাবাদ থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বিমান। এই আবহে ডিজিসিএ-কে চিঠি দিয়ে বোয়িং ৭৮৭-র পূর্ণাঙ্গ পরীক্ষার দাবি জানিয়েছে পাইলট সংগঠন।
রবিবারের ঘটনা নিয়ে ফেডারেশন অব ইন্ডিয়ান পাইলটস (এফআইপি)-এর দাবি, “এই ঘটনাটি আহমেদাবাদ বিপর্যয়ের দিকে স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে। তাই বিমান নিরাপত্তার স্বার্থে ডিজিসিএ-র উচিত বোয়িং ৭৮৭ বিমানের ইলেকট্রিক্যাল সিস্টেমের গভীর তদন্ত করা। বোয়িং ৭৮৭ বিমানে একাধিকবার প্রযুক্তিগত সমস্যা দেখা দিয়েছে। তাই এখনই প্রতিটি বিমানের বৈদ্যুতিক ও হাইড্রলিক ব্যবস্থার পূর্ণাঙ্গ পরিদর্শন জরুরি। অমৃতসর থেকে বার্মিংহামগামী উড়ানে অবতরণের সময় ক্রুরা আরএটি সক্রিয় হতে দেখেন। তবে সমস্ত বৈদ্যুতিক ও হাইড্রলিক ব্যবস্থা স্বাভাবিক ছিল এবং বিমানটি নিরাপদে অবতরণ করেছে।“
উল্লেখ্য, আচমকা পাঞ্জাবের অমৃতসর থেকে ব্রিটেনের বার্মিংহামগামী এয়ার ইন্ডিয়ার বিমানে বৈদ্যুতিক ত্রুটি দেখা দেয়। তৎক্ষণাৎ বিমানের RAT সিস্টেম সক্রিয় করে দেন চালকরা। ফলে নিরাপদে জরুরি অবতরণ করতে সক্ষম হয় বিমানটি। কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। চলতি বছরের ১২ জুন এক মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী থেকেছে দেশবাসী। আকাশে ওড়ার কয়েক সেকেন্ডের মধ্যেই আহমেদাবাদ থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭ ড্রিমলাইনারে যান্ত্রিক ত্রুটি দেখা যায়। একটি মেডিকেল হোস্টেলে ভেঙে পড়ে বিমানটি। মৃত্যু হয় ২৫০ জনের বেশি মানুষের।
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
প্রধানমন্ত্রীর ভিডিও নিয়ে অভিজিৎ দীপকের প্রশ্ন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
আরও ৫ বছর চলবে যোজনা, আর্থিক সহায়তায় বড় বরাদ্দ মোদি সরকারের
প্রয়াত মাকে অপমানের অভিযোগ, ভিডিও বার্তায় ছাত্র-যুবদের উদ্দেশে প্রধানমন্ত্রীর শান্তির বার্ত
যন্তর মন্তরের ঘটনার পর ভিডিও বার্তা, নিজেকে ১৫ বছরের দাবি করলেও এফআইআরে বয়স ২৫
দিল্লির পড়ুয়া আন্দোলন ঘিরে শুরু হওয়া বিতর্কে, লোকসভায় বিস্ফোরক মন্তব্য বারামুলার সাংসদ ইঞ্জিনিয়র রশিদের
বিদেশ যাত্রার নথি নাকি নাগরিকত্বের প্রমাণ? ধাঁধা কাটল না সংসদেও
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের