নিজস্ব প্রতিনিধি, মধ্যপ্রদেশ – ‘বিষাক্ত’ কফ সিরাপ আতঙ্ক দেশজুড়ে। যার সূত্রপাত মধ্যপ্রদেশ থেকে। আবারও সেই মধ্যপ্রদেশই শিরোনামে উঠে এল। বৃহস্পতিবার সরকারি হাসপাতালে শিশুদের অ্যান্টিবায়োটিক সিরাপে কৃমির হদিশ মিলেছে। গোটা ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
সূত্রের খবর, এদিন গোয়ালিয়ারের মোরারে সরকারি হাসপাতালে শিশুদের অ্যান্টিবায়োটিক সিরাপ অ্যাজিথ্রোমাইসিনের বোতলে কৃমির হদিশের অভিযোগ করেছেন এক মহিলা। খবর প্রকাশ্যে আসতেই কঠোর পদক্ষেপ নেয় কর্তৃপক্ষ। হাসপাতালে মজুত থাকা ওষুধ সিল করে দেওয়া হয়েছে। ইতিমধ্যেই গোটা ঘটনা নিয়ে তদন্ত শুরু করে দিয়েছে পুলিশ।
ওষুধ পর্যবেক্ষক অনুভূতি শর্মা জানিয়েছেন, “হাসপাতালে মোট ৩০৬ টি সিরাপের বোতল ছিল। অভিযোগ পাওয়ার পর সবকটিই বাজেয়াপ্ত করা হয়েছে। তবে প্রাথমিক তদন্তে বোতলগুলিতে কোনও পোকামাকড়ের অস্তিত্ব মেলেনি। তবে সবকটি বোতলই খতিয়ে দেখা হচ্ছে।“
অন্যদিকে ‘কোল্ডরিফ’ কফ সিরাপ নিয়ে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে মধ্যপ্রদেশের ছিন্দওয়ারাতে। প্রাইভেট চিকিৎসকদের বারণ করে দেওয়া হয়েছে শিশুদের চিকিৎসা করতে। জ্বর হলেই অসুস্থ শিশুর সরকারি হাসপাতালে ৬ ঘণ্টার জন্য নজরদারিতে রাখা হচ্ছে। ইতিমধ্যেই এই কফ সিরাপ বেশ কয়েকটি রাজ্যে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে।
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
প্রধানমন্ত্রীর ভিডিও নিয়ে অভিজিৎ দীপকের প্রশ্ন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের