নিজস্ব প্রতিনিধি , দিল্লি - মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাতের আবহ তৈরি হতেই জ্বালানি বাজারে অস্থিরতা বাড়তে শুরু করেছে। ইরান ও আমেরিকার উত্তেজনার জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ঊর্ধ্বমুখী। এর সরাসরি প্রভাব ভারতের উপরও পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ, তেলের দামের এই বৃদ্ধি দীর্ঘস্থায়ী হলে ভবিষ্যতে পেট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
বুধবার রাত থেকে ইরানের একাধিক এলাকায় নতুন করে হামলার খবর সামনে এসেছে। তেহরান, বন্দর আব্বাস-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অঞ্চলে বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। এরপরই আন্তর্জাতিক বাজারে ক্রুড অয়েলের দামে দ্রুত পরিবর্তন দেখা যায়। কয়েক দিন আগেও যেখানে প্রতি ব্যারেল তেলের দাম ৭৭ থেকে ৭৮ ডলারের মধ্যে ছিল, সেখানে তা এখন ৮০ ডলারের গণ্ডি ছাড়িয়েছে। মাত্র দু’দিনে প্রায় ৬ শতাংশ মূল্যবৃদ্ধি হয়েছে। বাজার বিশেষজ্ঞদের একাংশের মতে, শান্তি আলোচনা ভেঙে যাওয়ার পরই এই চাপ তৈরি হয়েছে। এর আগে সংঘাতের সময় তেলের দাম ব্যারেলপিছু ১১০ ডলার পর্যন্ত পৌঁছে গিয়েছিল। পরে কূটনৈতিক আলোচনার জেরে কিছুটা স্বস্তি ফিরেছিল বাজারে। দামও কিছুটা নেমেছিল। কিন্তু নতুন করে উত্তেজনা তৈরি হওয়ায় সেই আশঙ্কা আবার সামনে এসেছে।
তেলের দাম বাড়তে শুরু করায় দেশের জ্বালানি বাজার নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। সম্প্রতি কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী জানান, রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি ৩০ জুন পর্যন্ত বিপুল আর্থিক চাপের মধ্যে ছিল। তাঁর দাবি, সংস্থাগুলির সম্মিলিত ক্ষতির পরিমাণ প্রায় ৭৪ হাজার কোটি টাকা। সেই পরিস্থিতি পুরোপুরি কাটিয়ে ওঠার আগেই আন্তর্জাতিক বাজারে নতুন করে মূল্যবৃদ্ধি শুরু হয়েছে। ফলে ভবিষ্যতে তার প্রভাব সাধারণ গ্রাহকদের উপর পড়তে পারে বলে মনে করা হচ্ছে। নতুন করে লোকসানের আশঙ্কা তৈরি হলে জ্বালানির দাম বৃদ্ধির চাপও বাড়তে পারে।
পরিস্থিতির উপর নজর রাখছে দিল্লি। পশ্চিম এশিয়ার সাম্প্রতিক ঘটনাপ্রবাহ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিদেশমন্ত্রক। হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক রাখার আবেদন জানিয়েছে ভারত। সরকারি বিবৃতিতে বলা হয়েছে, আন্তর্জাতিক জলপথে নিরাপত্তা ও অবাধ বাণিজ্য নিশ্চিত করা অত্যন্ত জরুরি। সাম্প্রতিক সময়ে বাণিজ্যিক জাহাজের উপর হামলার ঘটনাও উদ্বেগ বাড়াচ্ছে। পাশাপাশি সব পক্ষকে সংযম দেখানোর আহ্বান জানিয়েছে ভারত। সাধারণ মানুষের নিরাপত্তা ও জাহাজ চলাচলের স্বাধীনতা বজায় রাখার উপরও জোর দেওয়া হয়েছে। ভারতের মতে, আলোচনার মাধ্যমেই দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা ও শান্তির পথ খুঁজে বের করা প্রয়োজন।
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
প্রধানমন্ত্রীর ভিডিও নিয়ে অভিজিৎ দীপকের প্রশ্ন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের