নিজস্ব প্রতিনিধি , দিল্লি - ভারত-চিন দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতির পথে আরও বড় পদক্ষেপ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও চিনের বিদেশমন্ত্রী ওয়াং ইর সঙ্গে বৈঠকে সীমান্ত সমস্যা নিয়ে দ্রুত সমাধানে আগ্রহী দুই দেশ। যা ভারত - চিন সম্পর্কে এক নতুন দিগন্ত আনতে চলেছে।
সূত্রের খবর, মঙ্গলবার চিনের বিদেশমন্ত্রী ওয়াং ইর সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই বৈঠকের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানান, ভারত-চিন সম্পর্ক স্থায়ী অগ্রগতি করছে এবং সেটি সম্ভব হচ্ছে পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে। বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়, সীমান্ত সমস্যার ন্যায্য ও স্থায়ী সমাধানের জন্য দুই দেশের পক্ষ থেকেই একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হবে। এই কমিটি দুই দেশের স্বার্থ অক্ষুণ্ণ রেখে সমস্যার যুক্তিসঙ্গত সমাধানের সুনির্দিষ্ট পরামর্শ দেবে।
পাশাপাশি, বৈঠকে চিন বিদেশমন্ত্রীর পক্ষ থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাংহাই সহযোগিতা সংস্থার আসন্ন শীর্ষ সম্মেলনে উপস্থিতিকে স্বাগত জানিয়েছে। অপরদিকে, ভারতও চীনের সভাপতিত্বে পূর্ণ সমর্থন জানিয়েছে এবং সম্মেলন থেকে ফলপ্রসূ ফলাফলের প্রত্যাশা ব্যক্ত করেছে। বৈঠকেই ওয়াং ই প্রধানমন্ত্রী মোদির হাতে এসসিও সামিটের আমন্ত্রণপত্র তুলে দেন, যা তিনি গ্রহণ করেছেন।
এছাড়াও, বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে তীর্থযাত্রীদের জন্যও স্বস্তির বার্তা প্রদান করা হয়েছে। বিবৃতিতে জানানো হয়, দুই দেশ অবিলম্বে সরাসরি বিমান পরিষেবা চালু করবে। এর ফলে কৈলাস মানস সরোবরের তীর্থযাত্রীদের আর ঘুরপথে গন্তব্যে যেতে হবে না।
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
প্রধানমন্ত্রীর ভিডিও নিয়ে অভিজিৎ দীপকের প্রশ্ন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের