নিজস্ব প্রতিনিধি, কলকাতা - রাজ্যে সরকার বদলের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। আগামী ৯ মে বিজেপি সরকারের শপথ গ্রহণের আগে হাতে আর মাত্র ৪৮ ঘণ্টা। তার মধ্যেও মুখ্যমন্ত্রীর পদ না ছাড়ার ঘোষণা ঘিরে রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে এবার মুখ খুললেন পরিচালক রামগোপাল ভার্মা । তাঁর মন্তব্য ঘিরে নতুন করে বিতর্ক ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে।

নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই পরাজয় মানতে নারাজ শাসক শিবির। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়েছেন, তিনি পদত্যাগ করবেন না। যদিও বিধানসভার বর্তমান মেয়াদ শেষ হতে চলেছে ৭ মে। সেই পরিস্থিতিতে সাংবিধানিক নিয়ম মেনে নতুন সরকার গঠন করা হবে। তবে তার আগে মুখ্যমন্ত্রীর ইস্তফা প্রয়োজন বলেই মত রাজনৈতিক মহলের একাধিকের।

এই আবহে এক্স হ্যান্ডেলে বিস্ফোরক পোস্ট করেন রামগোপাল ভার্মার। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার পরেও এমন অবস্থান তাঁর কাছে অবাক করা বিষয় বলেই দাবি পরিচালকের। তিনি মনে করেন, গণতন্ত্র মূলত সাংবিধানিক প্রতিষ্ঠানকে কেন্দ্র করেই দাঁড়িয়ে থাকে। সেই কাঠামোকে অস্বীকার করা মানেই গণতান্ত্রিক ব্যবস্থার উপর অমান্যতা দেখানো। তাঁর এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

সংবিধান বিশেষজ্ঞদের মতে, নির্ধারিত সময়ের পরেও মুখ্যমন্ত্রী পদে থাকলে রাজ্যপালের হাতে একাধিক সাংবিধানিক ক্ষমতা থাকে। সেই হিসেবে প্রয়োজনে তিনি বিশেষ অধিবেশন ডেকে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের নির্দেশ দিতে পারেন। পরিস্থিতি আরও জটিল হলে রাজ্যপাল সরকার ভেঙে দেওয়ার সুপারিশ করতে পারেন। এমনকি রাষ্ট্রপতি শাসনের পথও খুলে যেতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল।
কঠিন একটি সপ্তাহ পার করার পর তাকে উৎসাহ দিতে শোতে হাজির হন তার ভাই সলমন খান
বর্তমানে বলিউডে নিজের আলাদা পরিচিতি তৈরি করেছেন অভিনেত্রী সানি লিওনি
মহাকালেশ্বর মন্দির সহ হরসিদ্ধি মাতার মন্দিরে পুজো দেওয়ার ছবি পোস্ট হতেই তা দ্রুত ভাইরাল হয়ে যায়
মোনালি বলেন, ক্যামেরার সামনে এসে কথা বলতে গেলেই তার ভিতরে জমে থাকা রাগ, হতাশা সহ অস্বস্তির কথা বেরিয়ে আসছিল
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিকৃত কার্টুন সংবলিত পোস্টার হাতে দেখা যাওয়ার বিতর্কের পর ফের আলোচনায় অভিনেত্রী শ্রীলেখা মিত্র
বলিউড অভিনেত্রী ভূমি পেডনেকরের একটি সোশ্যাল মিডিয়া ভিডিওকে ঘিরে নতুন বিতর্ক শুরু হয়েছে
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের