নিজস্ব প্রতিনিধি, ঝাড়খণ্ড – একটা সময় পুলিশকে গ্রেফতারির চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন কুখ্যাত দুষ্কৃতী উত্তম। আর আজ সেই পুলিশের গুলিতেই মৃত্যু হল তাঁর। যদিও কুখ্যাত দুষ্কৃতীর হদিশ পাওয়ার পথ খুব একটা সহজ ছিল না। সেই পথে ছিল হাজারও বাধা। সমস্ত বাধা পেরিয়ে কুখ্যাত দুষ্কৃতী উত্তমকে উচিৎ শিক্ষা দিল ঝাড়খণ্ড এবং বিহার পুলিশ।
গোপন সূত্রে পুলিশের কাছে খবর আসে যে ঝাড়খণ্ডের সিমারিয়া থানার অন্তর্গত জাবরা এলাকায় লুকিয়ে রয়েছে উত্তম। খবর পেয়েই সেখানে পৌঁছয় চাতরা এবং হাজারিবাগ থেকে পুলিশের দু’টি দল। এক পুলিশ আধিকারিক জানান, প্রথমে উত্তমকে আত্মসমর্পণ করতে বলা হয়েছিল। কিন্তু তা শুনে পাল্টা গুলি চালায় কুখ্যাত দুষ্কৃতী। জবাবি গুলি চালায় পুলিশও। বেশ কিছুক্ষণ ধরে চলে গুলির লড়াই। অবশেষে উত্তমের বুকে, পেটে এবং ঊরুতে গুলি লাগে।
গুলিবিদ্ধ উত্তমকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু হাসপাতালে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ঝাড়খণ্ড এবং বিহারে তোলাবাজি, হুমকি সহ একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ছিল উত্তমের বিরুদ্ধে। ‘টাইগার গ্রুপ’ নামের এক গ্যাং তৈরি করেছিল সে। দীর্ঘ দিন ধরে তাঁর খোঁজে চিরুনি তল্লাশি চালাচ্ছিল ঝাড়খণ্ড এবং বিহার পুলিশ। এমনকি তাঁর বিরুদ্ধে ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছিল বিহার সরকার। অবশেষে এনকাউন্টারে মৃত্যু হল কুখ্যাত দুষ্কৃতীর।
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চলেছে ভারতীয় সুপারসনিক ক্রুজ মিসাইল
লোকসভার স্পিকারের সঙ্গে বৈঠক করেন অভিষেক ব্যানার্জী
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় সাফল্য নিরাপত্তা সংস্থার
জঙ্গি থেকে সাইবার প্রতারক, সকলেরই ভরসা টেলিগ্রাম! দিল্লি হাইকোর্টে বিস্ফোরক দাবি কেন্দ্রের
দানবাক্সের কোটি কোটি টাকা গায়েবের অভিযোগে চাপে রাম মন্দির ট্রাস্ট, তদন্তে নেমেছে বিশেষ দল
নাগপুরের সেই বহুচর্চিত ধর্ষণ ও ধর্মান্তর মামলায় মধ্যপ্রদেশ থেকে ধৃত মৌলবী
গভীর খাদে গাড়ি উল্টে ভয়াবহ দুর্ঘটনা! প্রাণ হারালেন ৭ জন
মমতা ব্যানার্জীর সঙ্গে সম্পর্ক অটুট থাকবে বলে জানান রচনা
প্রশ্নফাঁস রুখতে বড় সিদ্ধান্ত
তরল ওষুধের উৎপাদন ও গুণমান পরীক্ষায় বড়সড় কড়াকড়ি! ১৯৪৫ সালের ড্রাগ আইনে বড় বদল আনল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক
কল্যাণকে বহিস্কারের দাবি জানিয়েছে কাকলি ঘোষ দস্তিদার
লোকসভায় এনডিএ জোটকেই সমর্থন করবেন বিদ্রোহী সাংসদরা
মমতাকেই প্রধান উপদেষ্টা হিসেবে চান সুদীপ
স্পিকারের কাছে চিঠি পৌঁছে দেন সাগরিকা ঘোষ ও কীর্তি আজাদরা
ওমান উপকূলে ৩ ভারতীয় নাবিকের মৃত্যু! জয়শঙ্করের কড়া বার্তার পর পালটা হুঁশিয়ারি আমেরিকার
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা