নিজস্ব প্রতিনিধি , আমেদাবাদ - বাস কন্ডাক্টরকে অ্যাসিড হামলার অভিযোগে মহিলাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল আদালত। ঘটনাটি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে গুজরাটে। অভিযুক্তের বিরুদ্ধে ১ লক্ষ টাকা জরিমানাও ধার্য করা হয়েছে। মামলার শুনানি শেষে এই রায় দিয়েছে আদালত।
ঘটনাটি আমেদাবাদের। দোষী সাব্যস্ত মহিলার নাম মাহেজবিনবানু ছুভারা (৪২)। তিনি জুহাপুরা এলাকার বাসিন্দা। মামলার অভিযোগকারী রাকেশ ব্রহ্মভট্ট (৫১)। তিনি আমেদাবাদ মিউনিসিপ্যাল ট্রান্সপোর্ট সার্ভিসেস (এএমটিএস)-এ কন্ডাক্টর হিসেবে কর্মরত। তদন্তে জানা গেছে, বাসে যাতায়াতের সূত্রে দু'জনের পরিচয় হয়। পরে সেই পরিচয় প্রেমের সম্পর্কে বদলে যায়। কিন্তু বিষয়টি জানতে পারে রাকেশের পরিবার। এরপর তিনি সম্পর্ক থেকে সরে আসেন। অভিযুক্তের সঙ্গে সব ধরনের যোগাযোগও বন্ধ করে দেন।
অভিযোগ, ২০২৪ সালের ২৭ জানুয়ারি রাত সাড়ে ৮টা নাগাদ হামলা চালানো হয়। কালুপুর রেল স্টেশনের উল্টোদিকে একটি পাম্পিং স্টেশনের কাছে ছিলেন রাকেশ। সেই সময় তাঁর উপর অ্যাসিড ছুড়ে মারেন মাহেজবিনবানু। অভিযোগ, সম্পর্ক ভেঙে দেওয়ার বিষয় নিয়েও ক্ষোভ প্রকাশ করেছিলেন তিনি। হামলায় রাকেশের ডান চোখে গুরুতর চোট লাগে। ক্ষতিগ্রস্ত হয় তাঁর গোপনাঙ্গ-সহ শরীরের আরও কয়েকটি অংশ। পরে এই ঘটনায় কালুপুর থানায় অভিযোগ দায়ের করা হয়।
তদন্তের পর মামলার শুনানি শুরু হয় আমেদাবাদ সিটি সিভিল অ্যান্ড সেশনস কোর্টে। যদিও অভিযুক্তের দাবি, তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল-এমন কোনও প্রমাণ নেই। সরকারি পক্ষ সেই অভিযোগ প্রমাণ করতে পারেনি বলেও আদালতে জানানো হয়। তবে আদালত সেই যুক্তি গ্রহণ করেনি। গত ১ জুলাই মাহেজবিনবানুকে দোষী সাব্যস্ত করা হয়। পরে তাঁকে ১০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি ১ লক্ষ টাকা জরিমানাও ধার্য করা হয়েছে। জরিমানার টাকা না দিলে আরও ২ বছরের সাধারণ কারাদণ্ড ভোগ করতে হবে বলেও জানানো হয়েছে।
আদালতের পর্যবেক্ষণ, পুরনো সম্পর্কের জেরেই এই হামলার ঘটনা ঘটে। বিচ্ছেদের পর তৈরি হওয়া ক্ষোভ ও প্রতিহিংসা থেকেই এমন পদক্ষেপ করা হয়। সাক্ষ্যপ্রমাণ ও ভুক্তভোগীর বয়ান সেই অভিযোগকে সমর্থন করেছে বলেও রায়ে উল্লেখ করা হয়েছে। আদালত আরও জানায়, হামলার ফলে রাকেশ স্থায়ী শারীরিক ক্ষতির শিকার হন। তাঁর ডান চোখের দৃষ্টিশক্তিও কমে গিয়েছে। একইসঙ্গে নির্দেশ দেওয়া হয়েছে, জরিমানার সম্পূর্ণ অর্থ আদায় করা গেলে তা ক্ষতিপূরণ হিসেবে ভুক্তভোগী রাকেশ ব্রহ্মভট্টকে দেওয়া হবে।
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
প্রধানমন্ত্রীর ভিডিও নিয়ে অভিজিৎ দীপকের প্রশ্ন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের