নিজস্ব প্রতিনিধি , লখনউ - দিনদুপুরে পুলিশি তল্লাশিতে উদ্ধার হল বিপুল পরিমাণ সোনা-রুপোর গয়না। একটি গাড়ি থেকে কোটি কোটি টাকার অলঙ্কার বাজেয়াপ্ত করেছেন আধিকারিকরা। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে উত্তরপ্রদেশের অযোধ্যায়। গয়নাগুলির উৎস ও মালিকানা খতিয়ে দেখা হচ্ছে। বৈধ নথি না থাকায় আপাতত সব সামগ্রী জব্দ করা হয়েছে।
শুক্রবার বিকেলে জিএসটি বিভাগের কাছে একটি গোপন তথ্য আসে। সেখানে জানানো হয়, বিপুল পরিমাণ গয়না পাচার করা হচ্ছে। ওই চালান অযোধ্যা-লখনউ হাইওয়ে দিয়ে নিয়ে যাওয়া হতে পারে। সেই খবরের ভিত্তিতে পুলিশের সাহায্য নেয় জিএসটি বিভাগ। রোনাহি টোল প্লাজায় শুরু হয় তল্লাশি অভিযান। একের পর এক গাড়ি পরীক্ষা করা হয়। সেই সময় একটি সন্দেহজনক এসইউভি আটক করা হয়। গাড়িটিতে তল্লাশি চালাতেই চমকে ওঠেন আধিকারিকরা।
ভিতরে মজুত ছিল বিপুল পরিমাণ সোনা ও রুপোর সামগ্রী। ছিল নানা ধরনের অলঙ্কারও। পরে ওজন করে দেখা যায়, মোট পরিমাণ প্রায় সাড়ে ৩ কুইন্টাল। গয়নাগুলির উৎস সম্পর্কে জিজ্ঞাসা করা হয়। কিন্তু কোনও বৈধ কাগজপত্র দেখাতে পারেননি সংশ্লিষ্টরা। জিএসটি বিভাগের দাবি, প্রয়োজনীয় নথির অভাবেই পুরো চালান বাজেয়াপ্ত করা হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্টদের নথি জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি রামমন্দিরে আর্থিক অনিয়ম ও চুরির অভিযোগ ঘিরে দেশজুড়ে আলোড়ন তৈরি হয়েছে। তদন্তে উঠে এসেছে একাধিক চাঞ্চল্যকর তথ্য। অভিযোগ, দীর্ঘদিন ধরে মন্দিরের দানের টাকা ও মূল্যবান সামগ্রী আত্মসাৎ করা হয়েছে। ইতিমধ্যেই করুণেশ পান্ডে, লবকুশ তিওয়ারি, অনুকল্প মিশ্র নামে ৩ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। তদন্তকারীদের দাবি, প্রথমে অল্প অঙ্কের টাকা সরানো হতো। পরে সেই চক্র আরও বড় আকার নেয়। চুরির পরিমাণও অনেক বেড়ে যায়। এই পরিস্থিতির মধ্যেই অযোধ্যা-লখনউ হাইওয়েতে বিপুল পরিমাণ গয়না উদ্ধারের ঘটনায় নতুন করে জল্পনা শুরু হয়েছে। তবে এই ঘটনার সঙ্গে রামমন্দির কাণ্ডের কোনও সরাসরি যোগ রয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়। সেই সম্ভাবনাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
অতিরিক্ত কমিশনার ব্রিজেশ কুমার মিশ্র জানান, 'উদ্ধার হওয়া সামগ্রীর বৈধ কাগজপত্র দেখানো যায়নি। তাই সেগুলি বাজেয়াপ্ত করা হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে প্রয়োজনীয় নথি জমা দিতে বলা হয়েছে। নিরাপত্তার কারণে উদ্ধার হওয়া অলঙ্কার সরকারি কোষাগারে রাখার প্রস্তুতি চলছে। নির্ধারিত সময়ের মধ্যে কাগজপত্র জমা না পড়লে জরিমানা করা হবে। প্রয়োজনে আইন অনুযায়ী আরও পদক্ষেপও নেওয়া হবে'।
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
প্রধানমন্ত্রীর ভিডিও নিয়ে অভিজিৎ দীপকের প্রশ্ন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের