নিজস্ব প্রতিনিধি , গুজরাত - জ্বালানি সঙ্কটের চরম সীমায় পৌঁছেছে গোটা দেশ। মধ্যপ্রাচ্যের যুদ্ধের জেরে গৃহস্থের হেঁশেল থেকে শুরু করে হোটেল রেস্তোরাঁ সর্বত্র একই চিত্র। পরিস্থিতি দিনের পর দিন আরও জটিলতর হয়ে উঠছে। এমন আবহে গ্যাস সঙ্কট মেটাতে গোবরেই ভরসা গুজরাত সরকারের। গ্যাসের আকাল ঘোচাতে জ্বালানি উৎপাদনের উদ্দেশ্যে নতুন প্রকল্প শুরু করল বিজেপি শাসিত গুজরাত সরকার।
সূত্রের খবর , গোবরসহ অন্যান্য বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনের পথে হাঁটছে ভূপেন্দ্র প্যাটেলের সরকার। ইতিমধ্যেই বরাদ্দ করা হয়েছে ৬০ কোটি টাকা। একটি সরকারি বিবৃতি জারি করে বলা হয়েছে , রাজ্যজুড়ে ১০ টি বায়ো-সিএনজি প্লান্ট তৈরি করা হবে। ডেয়ারি ক্ষেত্রগুলি থেকে গোবর-সহ অন্যান্য সমস্তরকম বর্জ্য পদার্থ জড়ো করা হবে এই প্ল্যান্টগুলিতে। সেখান থেকেই বায়োগ্যাস তৈরি করা হবে।
গুজরাত সরকারের তরফে নিশ্চিত করা হয়েছে , প্রত্যেক প্লান্টে দৈনিক ১ লক্ষ কিলো গোবর প্রক্রিয়াকরণ হবে। যানবাহন-সহ শিল্পক্ষেত্রে এই গ্যাস ব্যবহৃত হবে। কেজিপ্রতি ১ টাকা দরে কৃষক ও পশুপালকদের থেকে গোবর কেনা হবে। এর ফলে বহু মানুষের অর্থ উপার্জনের পথ খুলে যাবে বলে আশা গুজরাত সরকারের। প্রায় ৪৫০ পরিবার এই প্রকল্পের ফলে উপকৃত হবে বলে অনুমান।
গ্রামাঞ্চলে এই প্রক্রিয়ার চল রয়েছে প্রায় কয়েক দশক ধরে।বিশেষ করে যেসব বাড়িতে গবাদি পশুর খাটাল রয়েছে সেসব বাড়িতে এই বায়ো গ্যাস ব্যবহারের চল রয়েছে। গৃহপালিত বা বাণিজ্যিকভাবে পালিত পশুপাখির মল সহজলভ্য বলে এগুলোই বেশি ব্যবহার করা হয়।
গোবর থেকে রান্নার গ্যাস তৈরিতে উৎসাহিত যোগাচ্ছে কেন্দ্র সরকারও। চালু হয়েছে বায়ো-গ্যাস প্রকল্পও। সেই ২০১৭ সাল থেকেই এই প্রকল্প চালাচ্ছে কেন্দ্র। গত অর্থবর্ষে অতিরিক্ত ২০ হাজার কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে এই প্রকল্পে।
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
প্রধানমন্ত্রীর ভিডিও নিয়ে অভিজিৎ দীপকের প্রশ্ন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের