নিজস্ব প্রতিনিধি , লখনউ - নদীতে হাত-পা ধুতে গিয়ে কুমিরের শিকার হলো কিশোর। এতে মৃত্যু হয়েছে তার। ঘটনাটি উত্তরপ্রদেশের বাহরাইচ জেলায়। পরিবারের সদস্য ও স্থানীয়দের সামনেই এই ঘটনা ঘটে। বিষয়টি ঘিরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সেই মুহূর্তের একটি ভিডিও সামাজিক মাধ্যমেও ভাইরাল হয়েছে।
মৃত কিশোরের নাম সুনীল সিং (১২)। সে বাহরাইচ জেলার টিকুরি গ্রামের বাসিন্দা। শুক্রবার সকালে পরিবারের সদস্যদের সঙ্গে ধানের চারা রোপণের কাজে মাঠে গিয়েছিল সে। কাজ শেষ হওয়ার পর ঘাঘরা নদীর ধারে হাত-পা পরিষ্কার করতে যায়। সেই সময় আচমকাই জল থেকে একটি কুমির বেরিয়ে আসে। মুহূর্তের মধ্যে কিশোরকে ধরে নদীর দিকে টেনে নিয়ে যায় প্রাণীটি। চিৎকার শুনে ঘটনাস্থলে ছুটে আসেন পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা। কিশোরকে বাঁচানোর চেষ্টা করেন তাঁরা। কুমিরের দিকে ইঁট-পাথরও ছোড়া হয়। কিন্তু তাতেও পরিস্থিতির বদল হয়নি বলে দাবি প্রত্যক্ষদর্শীদের।
অভিযোগ, শিকারকে নিয়ে যাওয়ার আগে একাধিক বার আঘাত করে কুমিরটি। পরে নদীর জলে অদৃশ্য হয়ে যায় সেটি। এরপর শুরু হয় তল্লাশি অভিযান। স্থানীয় মানুষ ও প্রশাসনের কর্মীরা অনুসন্ধানে নামেন। প্রায় ৫ ঘণ্টা পর নদী থেকে কিশোরের দেহাংশ উদ্ধার করা সম্ভব হয়। ঘটনায় পরিবারের সদস্যরা ভেঙে পড়েছেন। এলাকায় নেমে এসেছে শোকের আবহ। স্থানীয়দের দাবি, ঘাঘরা নদী ও আশপাশের জলাভূমিতে কুমিরের উপস্থিতি নতুন কোনও ঘটনা নয়। অতীতেও একাধিক হামলার অভিযোগ সামনে এসেছে। বিশেষ করে কাতারনিয়াঘাট বন্যপ্রাণ অভয়ারণ্যের সংলগ্ন এলাকায় এমন বিপর্যয় আগেও ঘটেছে বলে দাবি তাঁদের।
বন্যপ্রাণ বিশেষজ্ঞদের মতে, বর্ষার সময়ে নদী ও জলাভূমির এলাকায় কুমিরের চলাচল অনেকটা বেড়ে যায়। সেই কারণে নদীর ধারে গেলে সতর্ক থাকা প্রয়োজন। স্থানীয় প্রশাসনের একাংশও সাধারণ মানুষকে সাবধান থাকার পরামর্শ দিয়েছে। বিশেষজ্ঞদের মতে, জনবসতি সংলগ্ন এলাকায় কুমিরের উপস্থিতি নিয়ে নজরদারি আরও বাড়ানো দরকার। একই সঙ্গে সচেতনতা বৃদ্ধির উপরও জোর দেওয়া হয়েছে।
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
প্রধানমন্ত্রীর ভিডিও নিয়ে অভিজিৎ দীপকের প্রশ্ন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের