নিজস্ব প্রতিনিধি , রাজস্থান - জন্মদিনের ফুর্তি করতে গিয়ে মৃত্যু ৪ যুবকের। এক বন্ধুর জন্মদিনের সফরে থেকেই প্রাণ হারালেন বাকি বন্ধুরা। হাতে সিগারেট নিয়ে গাড়ি ছুটছে ১৪০ কিমিতে। তার কিছুক্ষণের মধ্যেই সজোরে কাঁচ ভাঙ্গার শব্দ। মর্মান্তিক সেই দুর্ঘটনার ভিডিও রীতিমত ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটি নজরে আসতেই শিউরে উঠেছেন নেটিজেনরা।
সূত্রের খবর , ঘটনাটি গত ১৭ ই জানুয়ারি উদয়পুরের। শনিবার ভোরে উদয়পুরের সাভিনা থানা এলাকায় দুটি গাড়ির সংঘর্ষে মৃত্যু হয় ৪ জনের পাশাপাশি দুর্ঘটনায় আহত হন আরও ২ জন। বন্ধুর জন্মদিন উপলক্ষে গাড়ি নিয়ে রোমাঞ্চকর সফরে বেরিয়েছিলেন ৬ যুবক। এরপরই মর্মান্তিক দুর্ঘটনা। মৃত্যু হয়েছে ৪ জনের।
ভয়ঙ্কর সেই ভিডিওতে দেখা যাচ্ছে , একহাতে সিগারেট নিয়ে গাড়ি চালাচ্ছেন এক যুবক। ধীরে ধীরে বাড়ছিল গাড়ির গতি। ১০০, ১২০ থেকে হঠাৎ সোজা পৌঁছে যায় ১৪০-এ। দুর্ঘটনার ঠিক আগের মুহূর্তে গাড়ির পিছনে থাকা এক যুবক গতি কমানোর অনুরোধ জানাচ্ছিলেন। ঠিক পরের মুহূর্তেই সব শেষ। দুর্ঘটনার পর প্রায় ১০ মিনিট ধরেই সাহায্যের আবেদন জানছিলেন। তবে স্থানীয়রা পৌঁছানোর আগেই মৃত্যু হয় ৪ জনের। বাকি ২ জনকে আশঙ্কাজনক অবস্থায় গাড়ির ভেতর থেকে কোনোভাবে বের করে আনা হয়।
গাড়ির গতিবেগ মাত্রাতিরিক্ত থাকায় দুমড়ে মুচড়ে যায় সামনের অংশ। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। আহতদের দ্রুত নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়। গাড়ির নম্বর প্লেট ধরে তদন্ত শুরু করে পুলিশ। প্রাথমিক তদন্তে নেমে তারা জানতে পারে , জন্মদিন ছিল বরকত কলোনির বাসিন্দা মহম্মদ আয়ানের। তার জন্মদিন উপলক্ষ্যেই সেই গাড়ি ভাড়া করা হয়েছিল। মৃতদেহগুলি ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
প্রধানমন্ত্রীর ভিডিও নিয়ে অভিজিৎ দীপকের প্রশ্ন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের