নিউজ ডেস্ক - গভীর রাতে পথ দুর্ঘটনায় মৃত্যু হল ৭ জনের। ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া নেমে এসেছে হিমাচল প্রদেশের চাম্বা জেলায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও স্থানীয় প্রশাসন। শুরু হয় উদ্ধার অভিযান। কী কারণে এই বিপর্যয়, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
সূত্রের খবর, মৃতরা সকলেই একই গ্রামের বাসিন্দা ছিলেন। বুধবার রাতে একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিয়ে তাঁরা বাড়ি ফিরছিলেন। সেই সময় ছাতরুন্ড এলাকার কাছে তাঁদের চারচাকা গাড়িটি বিপদের মুখে পড়ে। যানটি আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের গভীর খাদে পড়ে যায়। জোরালো শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসেন। তাঁরাই প্রথম ত্রাণ ও উদ্ধারের কাজে হাত লাগান। পরে পুলিশ ও প্রশাসনের কর্মীরাও সেখানে পৌঁছন। তবে শেষরক্ষা হয়নি।
ঘটনাস্থলেই ৭ জনের প্রাণহানি হয়। মৃতদের মধ্যে ৩ জন মহিলা রয়েছেন। প্রাণ হারিয়েছেন গাড়ির চালকও। দুর্ঘটনার জেরে সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায় চারচাকাটি। খাদটি অত্যন্ত গভীর হওয়ায় রাতের অন্ধকারে মৃতদেহ উদ্ধারে যথেষ্ট সমস্যার মুখে পড়তে হয় উদ্ধারকারী দলকে। দীর্ঘ প্রচেষ্টার পর দেহগুলি উদ্ধার করা সম্ভব হয়। পরে সেগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এদিকে, কী কারণে এই দুর্ঘটনা ঘটল তা এখনও স্পষ্ট নয়। যান্ত্রিক ত্রুটি ছিল নাকি চালকের নিয়ন্ত্রণ হারানোর ফলেই এমন পরিণতি, তা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
দানবাক্সের কোটি কোটি টাকা গায়েবের অভিযোগে চাপে রাম মন্দির ট্রাস্ট, তদন্তে নেমেছে বিশেষ দল
নাগপুরের সেই বহুচর্চিত ধর্ষণ ও ধর্মান্তর মামলায় মধ্যপ্রদেশ থেকে ধৃত মৌলবী
মমতা ব্যানার্জীর সঙ্গে সম্পর্ক অটুট থাকবে বলে জানান রচনা
প্রশ্নফাঁস রুখতে বড় সিদ্ধান্ত
তরল ওষুধের উৎপাদন ও গুণমান পরীক্ষায় বড়সড় কড়াকড়ি! ১৯৪৫ সালের ড্রাগ আইনে বড় বদল আনল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক
কল্যাণকে বহিস্কারের দাবি জানিয়েছে কাকলি ঘোষ দস্তিদার
লোকসভায় এনডিএ জোটকেই সমর্থন করবেন বিদ্রোহী সাংসদরা
মমতাকেই প্রধান উপদেষ্টা হিসেবে চান সুদীপ
স্পিকারের কাছে চিঠি পৌঁছে দেন সাগরিকা ঘোষ ও কীর্তি আজাদরা
ওমান উপকূলে ৩ ভারতীয় নাবিকের মৃত্যু! জয়শঙ্করের কড়া বার্তার পর পালটা হুঁশিয়ারি আমেরিকার
সোমবার লোকসভার স্পিকারের সঙ্গে বৈঠক করবেন বিদ্রোহী শিবির
প্রায় আধ ঘন্টা দুজনের বৈঠক হয় বলে খবর
সীমান্তে কড়া পাহারা, বিএসএফের গুলিতে নিহত পাচারকারী
৩০ জুন দায়িত্ব নিচ্ছেন নতুন সেনাপ্রধান! চিনা আগ্রাসন মোকাবিলায় ধীরজ শেঠের ওপর ভরসা দিল্লির
যোরহাটে ভয়াবহ বিমান দুর্ঘটনা, প্রাণ হারালেন ৫ বায়ুসেনা সদস্য
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...