নিজস্ব প্রতিনিধি, মুম্বই - হুলস্থুল কাণ্ড ঘটে গেল মুম্বইয়ে। রাতারাতি শ্মশানকালী বদলে গেল ‘মাদার মেরি’তে। এই ঘটনাকে কেন্দ্র করে মন্দির ঘিরে বিক্ষোভ দেখায় হিন্দুত্ববাদী সংগঠনগুলি। ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে মন্দিরের পুরোহিতকে। ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে পুলিশ। ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
সূত্রের খবর, ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের চেম্বুর এলাকার আনিক গ্রামের শ্মশানেমাঠের মধ্যে অবস্থিত মন্দিরে। কালীরূপে মায়ের পুজো করা হয়।মূর্তির গায়ের রং কখনও কালো, আবার কখনও নীল রংয়ের হয়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে, কালীমূর্তির গাত্রবর্ণ ছিল ধবধবে সাদা। সোনালি কাপড় পরানো, মাথায় মুকুট, যার ওপর সোনালি ক্রুশ। কালীমূর্তির কোলে আরও একটি মূর্তি রয়েছে। স্থানীয়রা সেই মূর্তিকে শিশুকালের জিশু খ্রিস্ট বলে দাবি করেছেন।
মন্দির কর্তৃপক্ষের কাছে এই নিয়ে অভিযোগ জানান স্থানীয়রা। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। বৃহত্তর ষড়ন্ত্রের অভিযোগ তোলে হিন্দুত্ববাদী সংগঠনগুলি। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। মন্দিরের পুরোহিতকে পুলিশ জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান, মা কালী স্বপ্নাদেশ তাঁকে মাদার মেরি হিসেবে সাজিয়ে তুলতে বলেন। সেই স্বপ্নাদেশ অনুযায়ী মূর্তি তৈরি করান তিনি।
স্বপ্নাদেশ মানতে নারাজ স্থানীয়রা থেকে হিন্দুত্ববাদী সংগঠনগুলি। ২ দিনের জন্য মন্দিরের পুরোহিতকে পুলিশি হেফাজতে রাখা হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতার ধারা ২৯৯ (যা ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং উপাসনাস্থলের ক্ষতির সঙ্গে সম্পর্কিত)-এর অধীনে একটি মামলা করা হয়েছে।
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
প্রধানমন্ত্রীর ভিডিও নিয়ে অভিজিৎ দীপকের প্রশ্ন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের