6a564b7996d11_Gallery_1784032556122
জুলাই ১৪, ২০২৬ রাত ০৮:১৫ IST

হ্যালো, আমি দিব্যা! ছোট্ট মেসেজেই ২১ কোটির সাইবার কেলেঙ্কারির শিকার বৃদ্ধ

নিজস্ব প্রতিনিধি , ভোপাল - হোয়াট্‌সঅ্যাপে আসা একটি ছোট্ট বার্তা থেকেই শুরু হয় পরিচয়। পরে সেই যোগাযোগই রূপ নেয় দেশের অন্যতম বড় সাইবার প্রতারণার ঘটনায়। ভুয়ো বিনিয়োগের প্রলোভনে পড়ে ২১ কোটিরও বেশি টাকা হারালেন প্রবীণ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মধ্যপ্রদেশে। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে সাইবার অপরাধ দমন শাখা।

প্রতারিত ব্যক্তির নাম অশোক বিজয়বর্গীয় (৭০)। তিনি মধ্যপ্রদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের মুখ্য রিটার্নিং অফিসার হিসেবেও দায়িত্ব পালন করেন। অভিযোগ, ২০২৫ সালের ডিসেম্বর মাসে তাঁর হোয়াট্‌সঅ্যাপে একটি বার্তা আসে। সেখানে লেখা ছিল, 'হ্যালো, আমি দিব্যা'। এরপর ধীরে ধীরে কথাবার্তা শুরু হয়। পরে ওই ব্যক্তি নিজেকে বিনিয়োগ পরামর্শদাতা বলে পরিচয় দেন। তিনি দাবি করেন, ইউএসডিটি টেথার নামে একটি ক্রিপ্টোকারেন্সিতে টাকা রাখলে অল্প সময়েই মোটা লাভ হবে। সেই আশ্বাসেই একাধিক দফায় অর্থ বিনিয়োগ করেন অশোক।

তদন্তকারীদের দাবি, একটি ভুয়ো ট্রেডিং প্ল্যাটফর্মে তাঁকে ৩৩ কোটিরও বেশি টাকার কাল্পনিক মুনাফা দেখানো হয়। ফলে শুরুতে গোটা বিষয়টি বিশ্বাসযোগ্য মনে হয়েছিল তাঁর। কিন্তু পরে তিনি বুঝতে পারেন, পুরো ঘটনাই একটি প্রতারণার ফাঁদ। অভিযোগ অনুযায়ী, ২০২৫ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের জুলাইয়ের মধ্যে তাঁর কাছ থেকে মোট ২১ কোটি ৬ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে।অভিযোগ পাওয়ার পর তদন্তে নামে গ্বালিয়র পুলিশের সাইবার শাখা। অনুসন্ধানে সামনে আসে চমকে দেওয়ার মতো তথ্য। তদন্তকারীদের বক্তব্য, প্রতারণার অর্থ কয়েকটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে সীমাবদ্ধ ছিল না। ধাপে ধাপে সেই টাকা দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেওয়া হয়। প্রায় ২০ হাজারেরও বেশি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ওই অর্থ পৌঁছেছে বলে জানা গেছে।

প্রথম পর্যায়ে কিছু নির্দিষ্ট অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়। দ্বিতীয় ধাপে সেই অর্থ ৪৯৩টি আলাদা অ্যাকাউন্টে ভাগ করে দেওয়া হয়। এরপর প্রায় ১২ হাজার ৭০০টি অ্যাকাউন্টে লেনদেন করা হয়। পরে আরও প্রায় সাড়ে ৭ হাজার অ্যাকাউন্টে সেই অর্থ সরিয়ে দেওয়া হয়। পুলিশ এখনও পর্যন্ত প্রায় ২ কোটি টাকা ফ্রিজ করতে পেরেছে। তবে বাকি অর্থের বড় অংশ অন্যত্র স্থানান্তর করা হয়েছে বলে মনে করা হচ্ছে। কিছু ক্ষেত্রে টাকা তুলে নেওয়া হয়েছে। আবার কিছু ক্ষেত্রে বিভিন্ন কেনাকাটার কাজেও ব্যবহার করা হয়েছে বলে সন্দেহ। তদন্তকারীদের দাবি, এটিএম থেকে নগদ তোলা হয়েছে। ক্যাশ ভাউচার, ডিজিটাল পেমেন্ট ও ইউএসডিটি-সহ বিভিন্ন ক্রিপ্টোকারেন্সির মাধ্যমেও লেনদেন করা হয়েছে।

গ্বালিয়র পুলিশের সাইবার শাখার ডিএসপি সঞ্জীব নয়ম শর্মা জানান, এটি দেশের অন্যতম বড় সাইবার জালিয়াতির ঘটনা। তাঁর কথায়, ইউএসডিটি ট্রেডিংয়ের আড়ালে ২১ কোটিরও বেশি টাকা আত্মসাৎ করা হয়েছে। এখনও পর্যন্ত তিনটি হোয়াট্‌সঅ্যাপ নম্বরের খোঁজ মিলেছে। চিহ্নিত হয়েছে একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট। কয়েকটি সন্দেহভাজন ট্রেডিং প্ল্যাটফর্মেরও হদিশ পেয়েছেন তদন্তকারীরা। এখন এই চক্রের মূল পরিকল্পনাকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে। পাশাপাশি টাকা শেষ পর্যন্ত কোথায় পৌঁছেছে, সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। সেই সূত্র ধরেই তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে পুলিশ।

আরও পড়ুন

দিল্লিতে শুভেন্দু-NCPI গুরুত্বপূর্ণ বৈঠক , সাংসদদের ভবিষ্যৎ নিয়ে জোর জল্পনা
আগস্ট ০৩, ২০২৬

মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা

যৌনাঙ্গে লোহার রড, মুখ থেঁতলে নাবালিকাকে খুন! পৈশাচিক অত্যাচারে জ্বলল জাতীয় সড়ক
আগস্ট ০৩, ২০২৬

বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ

জলের নিচে অসম, বিপন্ন লক্ষাধিক মানুষ! পুনর্বাসনে ২১ কোটির সাহায্য নীতা আম্বানি সংস্থার
আগস্ট ০৩, ২০২৬

ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন

ধর্ষণের বিচার চাইতে গিয়ে চরম অপমান! অভিযোগকারী বধূকেই থুতু চাটাল খাপ পঞ্চায়েত
আগস্ট ০৩, ২০২৬

ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত

জেল বদলের পথেই এনকাউন্টার! পুলিশের রাইফেল ছিনিয়ে পালাতে গিয়ে খতম গ্যাংস্টার সুজিত
আগস্ট ০৩, ২০২৬

রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু

স্টেশনে দাঁড়িয়ে থাকা প্যাসেঞ্জার ট্রেনে ভয়াবহ আগুন! মুহূর্তে পুড়ল ইঞ্জিন-সহ ৩টি বগি
আগস্ট ০৩, ২০২৬

ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ

ভক্তদের জেরে রাস্তায় হুহু করে বাড়ছে গো-মাতার সংখ্যা! ক্রমাগত দুর্ঘটনায় উদ্বিগ্ন সুপ্রিম কোর্ট
আগস্ট ০৩, ২০২৬

পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত

নিট বিতর্কের পর কড়া নজরদারি! প্রশ্নপত্র পাহারায় সাড়ে ৭ কোটির টেন্ডার এনটিএর
আগস্ট ০২, ২০২৬

২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা

মৃত ঘোষণা করেছিল হাসপাতাল! শেষকৃত্যের পথে অ্যাম্বুল্যান্সের ঝাঁকুনিতে চোখ খুলল মহিলা
আগস্ট ০২, ২০২৬

নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা

১৮১২ কোটির প্রতারণার অভিযোগ! অনিল আম্বানির বিরুদ্ধে এফআইআর দায়ের করল সিবিআই
আগস্ট ০২, ২০২৬

প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর

দেশের স্বার্থই সবার আগে, যুব সমাজকে বার্তা ডোভালের! করলেন মোদি-শাহের নেতৃত্বের প্রশংসা
আগস্ট ০১, ২০২৬

ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার

ভারতের সুরক্ষা স্তম্ভ! অজিত ডোভালকে লোকমান্য তিলক পুরস্কার শাহের
আগস্ট ০১, ২০২৬

জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী

২ বছর ধরে বিদেশে স্বামী বলে মিথ্যে গল্প! কারখানার মেঝের ঢালাই ভাঙতেই মিলল কঙ্কাল
আগস্ট ০১, ২০২৬

স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন

সমুদ্রে তেল-গ্যাসের খোঁজে বড় পদক্ষেপ! সমুদ্র মন্থন প্রকল্পে অনুমোদন কেন্দ্রের
আগস্ট ০১, ২০২৬

জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের

রিলে ক্ষমা, নাকি বাস্তবেও! মোদির বার্তা নিয়ে বিস্ফোরক ককরোচদের প্রধান অভিজিৎ
আগস্ট ০১, ২০২৬

প্রধানমন্ত্রীর ভিডিও নিয়ে অভিজিৎ দীপকের প্রশ্ন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের