নিজস্ব প্রতিনিধি, শ্রীনগর – ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলায় মৃত্যু হয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের। নিহত তাঁর গোটা পরিবার। খামেনেইয়ের মৃত্যুতে শোকের ছায়া ভূস্বর্গে। প্রতিবাদে কাশ্মীরের রাস্তায় শিয়া মুসলিমরা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল প্রতিবাদের ভিডিও।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, কাশ্মীরের স্রিনগরের লাল চৌক, সাইদা কাদল, সোনাওয়ারি, বান্দিপোরা এলাকায় প্রতিবাদ মিছিল করছে শিয়া মুসলিমরা। তাঁদের হাতে কালো পতাকা, খামেনেইয়ের ছবি দেওয়া প্ল্যাকার্ড। স্লোগান উঠেছে “মুর্দাবাদ আমেরিকা”, “মুর্দাবাদ ইজরায়েল”। কেউ আবার বলছেন, “খামেনেই শহীদ হয়েছেন, কিন্তু তাঁর চিন্তা বেঁচে থাকবে।“
উল্লেখ্য, শনিবার সকালে ইরানে একের পর এক মিসাইল হামলা চালায় ইজরায়েল। সঙ্গ দিয়েছিল প্রিয় বন্ধু আমেরিকা। রাতে প্রথমে খামেনেইয়ের মৃত্যুর খবর জানিয়েছিলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এরপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, “ইতিহাসের পাতায় অন্যতম কুখ্যাত ব্যক্তি খামেনেই। তাঁর বাহিনীর হাতে যাঁদের অঙ্গহানি বা মৃত্যু হয়েছে তাঁদের প্রতি ন্যায়বিচার হল।“
রবিবার সকালে ইরানের রিভলিউশনারি গার্ডসের তরফে জানানো হয়েছে, নিজের দফতরেই মৃত্যু হয়েছে খামেনেইয়ের। হামলায় প্রাণ হারিয়েছেন খামেনেইয়ের মেয়ে, জামাই, নাতি-নাতনি, ধর্মগুরুর পুত্রবধূ। ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যুতে শোক প্রকাশ করে শ্রদ্ধা জানিয়েছে ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস। পাশাপাশি এই মৃত্যুকে শহীদ বলে বর্ণনা করেছে। উপগ্রহ চিত্রে দেখা গিয়েছে, খামেনেইয়ের দফতর পুরো ধূলিসাৎ হয়ে গিয়েছে।
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
প্রধানমন্ত্রীর ভিডিও নিয়ে অভিজিৎ দীপকের প্রশ্ন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের