নিজস্ব প্রতিনিধি, ইন্দোর - টানা ৮ বার দেশের সবচেয়ে পরিচ্ছন্ন শহরের তকমা পেয়েও ইন্দোরের পুরসভার পানীয় জলে ‘বিষ’! মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০। ডায়ারিয়া ও বমির মতো লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ২ হাজারের বেশি মানুষ। আইসিইউয়ে ভর্তি ৩২ জন। শুক্রবার এই ইস্যুতে বিজেপি সরকারকেই তোপ দাগলেন বিজেপি নেত্রী তথা মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী উমা ভারতী।
মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণের ঘোষণা করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। এরপরই এক্স হ্যান্ডেলে উমা ভারতী লিখেছেন, “২০২৫ সালে দাঁড়িয়ে দূষিত জল পান করার কারণে ইন্দোরে সাধারণ মানুষের মৃত্যু আমাদের রাজ্য, আমাদের সরকার এবং সমগ্র প্রশাসনিক ব্যবস্থাকে লজ্জিত ও অপমানিত করেছে। রাজ্যের সবচেয়ে পরিচ্ছন্ন শহরটি বাস্তবে এইটাই নোংরা ও বিষাক্ত যে তার ভয়াবহ পরিণতি অসংখ্য মানুষের প্রাণ কেড়েছে। মৃত্যুর সংখ্যা ক্রমশ বেড়ে চলেছে।“
তিনি আরও লিখেছেন, “একটি জীবনের মূল্য কখনও ২ লক্ষ টাকা হতে পারে না। কারণ, যার মৃত্যু হল তাঁর পরিবার সারাজীবন শোকে ডুবে থাকে। এই পাপের জন্য ক্ষমা চাইতে হবে। ওপর থেকে নিচ পর্যন্ত সমস্ত অপরাধীদের সর্বোচ্চ শাস্তি দিতে হবে। এই সময় মোহন যাদবের পরীক্ষার সময়। এই ঘটনার পর কারা দায় এড়ানোর চেষ্টা করছে? যদি আপনাদের দায় না থাকে তবে পদে বসে কেন আপনারা বিসলেরির জল পান করছেন? পদ ছেড়ে কেন জনতার কাছে জাননি? এই পাপের কোনও সাফাই নেই। আছে প্রায়শ্চিত্ত ও দণ্ড।“
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
প্রধানমন্ত্রীর ভিডিও নিয়ে অভিজিৎ দীপকের প্রশ্ন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
আরও ৫ বছর চলবে যোজনা, আর্থিক সহায়তায় বড় বরাদ্দ মোদি সরকারের
প্রয়াত মাকে অপমানের অভিযোগ, ভিডিও বার্তায় ছাত্র-যুবদের উদ্দেশে প্রধানমন্ত্রীর শান্তির বার্ত
যন্তর মন্তরের ঘটনার পর ভিডিও বার্তা, নিজেকে ১৫ বছরের দাবি করলেও এফআইআরে বয়স ২৫
দিল্লির পড়ুয়া আন্দোলন ঘিরে শুরু হওয়া বিতর্কে, লোকসভায় বিস্ফোরক মন্তব্য বারামুলার সাংসদ ইঞ্জিনিয়র রশিদের
বিদেশ যাত্রার নথি নাকি নাগরিকত্বের প্রমাণ? ধাঁধা কাটল না সংসদেও
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের