6a44fb18a7b02_Gallery_1782905562513
জুলাই ০১, ২০২৬ বিকাল ০৫:০৫ IST

ইথানল মিশ্রিত পেট্রোল নিয়ে ধোঁয়াশা! সুপ্রিম কোর্টে বড় তথ্য কেন্দ্রের

নিজস্ব প্রতিনিধি , দিল্লি - দেশে জ্বালানি আমদানির নির্ভরতা কমাতে পেট্রোলে ইথানল মেশানোর প্রকল্পে জোর দিয়েছে কেন্দ্র সরকার। তবে এই পরিবেশবান্ধব জ্বালানির দীর্ঘমেয়াদি কার্যকারিতা নিয়ে খোদ সরকারই এখনও পুরোপুরি নিশ্চিত নয়। বিষয়টি নিয়ে দেশের সংশ্লিষ্ট মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

দীর্ঘদিন ধরেই বিদেশ থেকে অপরিশোধিত তেল আমদানি করে ভারত। এর উপর দেশের এক বড় নির্ভরতা রয়েছে। আন্তর্জাতিক বাজারে তেলের দামের প্রায়ই ওঠানামা হয়। তার প্রভাব সরাসরি দেশের অর্থনীতিতে পড়ে। সেই পরনির্ভরতা কমাতেই পেট্রোলে ইথানল মেশানোর প্রকল্পে জোর দিয়েছে কেন্দ্র। এটি এক ধরনের জৈব জ্বালানি। যা আখ, ভুট্টা-সহ বিভিন্ন কৃষিজ পণ্য থেকে তৈরি হয়। সরকারের দাবি, এর ফলে তেল আমদানি কমবে। বিপুল বৈদেশিক মুদ্রা সাশ্রয় করা যাবে। পাশাপাশি পরিবেশ দূষণও কিছুটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।

তবে ইথানল মিশ্রিত পেট্রোল নিয়ে নানা প্রশ্নও উঠছে। বহু গাড়ি মালিকের অভিযোগ, বেশি পরিমাণ ইথানল ব্যবহারের ফলে ইঞ্জিনের কর্মক্ষমতা কমছে। গাড়ির মাইলেজেও তার খারাপ প্রভাব পড়ছে। পুরনো মডেলের অনেক গাড়িতে এই জ্বালানি ব্যবহার করা বেশ সমস্যার হয়ে দাঁড়িয়েছে। ফলে অনেক ক্ষেত্রেই গ্রাহকদের নতুন প্রযুক্তির গাড়ি কেনার প্রয়োজন দেখা দিচ্ছে। এমনটাই অভিযোগ উঠেছে গাড়ি চালকদের পক্ষ থেকে।

এই বিষয়েই কর্নাটক হাই কোর্টের একটি রায়কে চ্যালেঞ্জ করা হয়। সেই রায়টির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন জানায় ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড। মামলার শুনানি হয় বিচারপতি এম এম সুন্দ্রেশ ও বিচারপতি শীল নাগুরের বেঞ্চে। সেখানে কেন্দ্রের হয়ে সওয়াল করেন অ্যাটর্নি জেনারেল আর বেঙ্কটরমনি। আদালতে তিনি জানান, বর্তমানে পেট্রোলে ২০ শতাংশ ইথানল মেশানোর প্রকল্প চলছে। তবে এটি পরীক্ষামূলকভাবে চালানো হচ্ছে। প্রকল্পের চূড়ান্ত ফলাফল জানতে আরও কিছুটা সময় প্রয়োজন।

তিনি আরও জানান, এই প্রকল্পের সুফল ও কুফল সম্পর্কে পূর্ণাঙ্গ মূল্যায়ন দরকার। সেই কাজের জন্য অন্তত আরও এক বছর সময় লাগবে। তার পরেই পুরো বিষয়টি বোঝা যাবে। ইথানল মিশ্রিত পেট্রোল দীর্ঘমেয়াদে গাড়ির ইঞ্জিন, জ্বালানি দক্ষতা ও সামগ্রিক অর্থনীতির উপর কী ধরনের প্রভাব ফেলছে, তা স্পষ্ট হবে। অর্থাৎ এই মুহূর্তে সরকারও নিশ্চিতভাবে কিছু বলতে পারছে না। প্রকল্পটি সব ক্ষেত্রে কতটা কার্যকর হবে, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে।

এদিকে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন অ্যাটর্নি জেনারেল। সেখানে তিনি ইঙ্গিত দেন, ভবিষ্যতে পেট্রোলে ইথানলের পরিমাণ আরও বাড়ানো হতে পারে। এমনটাই পরিকল্পনা রয়েছে কেন্দ্রের। ২০ শতাংশ থেকে তা ৩০ শতাংশ পর্যন্ত নিয়ে যাওয়ার সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। তবে সেই সিদ্ধান্ত নেওয়ার আগে বর্তমান ট্রায়ালের ফলাফল খতিয়ে দেখা হবে। চলতি পরীক্ষামূলক প্রকল্পের রিপোর্টই সবচেয়ে বেশি গুরুত্ব পাবে বলে স্পষ্ট করা হয়েছে।

বিশেষজ্ঞদের একাংশের মতে, বিকল্প জ্বালানির ব্যবহার ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে তার আগে ইঞ্জিনের উপর প্রভাব ও জ্বালানি দক্ষতা দেখা দরকার। পাশাপাশি গ্রাহকদের বাস্তব অভিজ্ঞতা নিয়েও বিস্তারিত মূল্যায়ন প্রয়োজন। কারণ দেশের রাস্তায় এখনও বিপুল সংখ্যক পুরনো গাড়ি চলাচল করে। তাই যে কোনও বড় পদক্ষেপ করার আগে সব দিক খতিয়ে দেখা জরুরি।

আরও পড়ুন

দিল্লিতে শুভেন্দু-NCPI গুরুত্বপূর্ণ বৈঠক , সাংসদদের ভবিষ্যৎ নিয়ে জোর জল্পনা
আগস্ট ০৩, ২০২৬

মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা

যৌনাঙ্গে লোহার রড, মুখ থেঁতলে নাবালিকাকে খুন! পৈশাচিক অত্যাচারে জ্বলল জাতীয় সড়ক
আগস্ট ০৩, ২০২৬

বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ

জলের নিচে অসম, বিপন্ন লক্ষাধিক মানুষ! পুনর্বাসনে ২১ কোটির সাহায্য নীতা আম্বানি সংস্থার
আগস্ট ০৩, ২০২৬

ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন

ধর্ষণের বিচার চাইতে গিয়ে চরম অপমান! অভিযোগকারী বধূকেই থুতু চাটাল খাপ পঞ্চায়েত
আগস্ট ০৩, ২০২৬

ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত

জেল বদলের পথেই এনকাউন্টার! পুলিশের রাইফেল ছিনিয়ে পালাতে গিয়ে খতম গ্যাংস্টার সুজিত
আগস্ট ০৩, ২০২৬

রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু

স্টেশনে দাঁড়িয়ে থাকা প্যাসেঞ্জার ট্রেনে ভয়াবহ আগুন! মুহূর্তে পুড়ল ইঞ্জিন-সহ ৩টি বগি
আগস্ট ০৩, ২০২৬

ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ

ভক্তদের জেরে রাস্তায় হুহু করে বাড়ছে গো-মাতার সংখ্যা! ক্রমাগত দুর্ঘটনায় উদ্বিগ্ন সুপ্রিম কোর্ট
আগস্ট ০৩, ২০২৬

পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত

নিট বিতর্কের পর কড়া নজরদারি! প্রশ্নপত্র পাহারায় সাড়ে ৭ কোটির টেন্ডার এনটিএর
আগস্ট ০২, ২০২৬

২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা

মৃত ঘোষণা করেছিল হাসপাতাল! শেষকৃত্যের পথে অ্যাম্বুল্যান্সের ঝাঁকুনিতে চোখ খুলল মহিলা
আগস্ট ০২, ২০২৬

নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা

১৮১২ কোটির প্রতারণার অভিযোগ! অনিল আম্বানির বিরুদ্ধে এফআইআর দায়ের করল সিবিআই
আগস্ট ০২, ২০২৬

প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর

দেশের স্বার্থই সবার আগে, যুব সমাজকে বার্তা ডোভালের! করলেন মোদি-শাহের নেতৃত্বের প্রশংসা
আগস্ট ০১, ২০২৬

ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার

ভারতের সুরক্ষা স্তম্ভ! অজিত ডোভালকে লোকমান্য তিলক পুরস্কার শাহের
আগস্ট ০১, ২০২৬

জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী

২ বছর ধরে বিদেশে স্বামী বলে মিথ্যে গল্প! কারখানার মেঝের ঢালাই ভাঙতেই মিলল কঙ্কাল
আগস্ট ০১, ২০২৬

স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন

সমুদ্রে তেল-গ্যাসের খোঁজে বড় পদক্ষেপ! সমুদ্র মন্থন প্রকল্পে অনুমোদন কেন্দ্রের
আগস্ট ০১, ২০২৬

জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের

রিলে ক্ষমা, নাকি বাস্তবেও! মোদির বার্তা নিয়ে বিস্ফোরক ককরোচদের প্রধান অভিজিৎ
আগস্ট ০১, ২০২৬

প্রধানমন্ত্রীর ভিডিও নিয়ে অভিজিৎ দীপকের প্রশ্ন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের