694d0dacc640e_Gallery_1766657226024
ডিসেম্বর ২৬, ২০২৫ দুপুর ১২:০৮ IST

ইতিহাসের দোরগোড়ায় দাঁড়িয়ে ভেনেজুয়েলা , পৃথিবীর প্রথম হিমবাহলুপ্ত দেশ

নিজস্ব প্রতিনিধি , কারাকাস - এক সময় আন্দিজ পর্বতমালার গায়ে জমে থাকা বরফ ভেনেজুয়েলার পাহাড়ি ভূদৃশ্যকে দিয়েছিল এক অনন্য পরিচয়। আজ সেই পরিচয় প্রায় বিলুপ্ত। জলবায়ু পরিবর্তনের নির্মম বাস্তবতায় দাঁড়িয়ে বিজ্ঞানীরা বলছেন—ভেনেজুয়েলা আধুনিক ইতিহাসে প্রথম দেশ হতে পারে, যার আর কোনো হিমবাহ (গ্লেসিয়ার) অবশিষ্ট নেই।

ভেনেজুয়েলার আন্দিজ অঞ্চলের সর্বশেষ বরফস্তর—হামবোল্ট হিমবাহ (লা করোনা নামেও পরিচিত)—সম্প্রতি “হিমবাহ” মর্যাদা হারিয়েছে। আন্তর্জাতিক ক্রায়োস্ফিয়ার ক্লাইমেট ইনিশিয়েটিভ (ICCI) জানিয়েছে, এই বরফস্তর এখন এতটাই ক্ষুদ্র যে একে আর হিমবাহ বলা যায় না; এটি কেবল একটি ‘আইস ফিল্ড’ বা বরফের মাঠ।

হিমবাহ বলতে আসলে কী বোঝায়?

সব বরফই কিন্তু হিমবাহ নয়। গ্লেসিয়ার বলতে বিজ্ঞানীরা বোঝেন এমন একটি বিশাল বরফস্তর, যা নিজের ওজনেই ধীরে ধীরে সরে যায় বা বিকৃত হয়। সাধারণভাবে ১০ হেক্টর বা তার বেশি আয়তনের বরফকে হিমবাহ হিসেবে ধরা হয়। কিন্তু শুধু আয়তনই যথেষ্ট নয়—বরফের ভেতরে সেই গতিশীলতাও থাকতে হয়।

হামবোল্ট হিমবাহ এক সময় ছিল প্রায় ৪৫০ হেক্টর বিস্তৃত। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, সেটি সংকুচিত হয়ে নেমে এসেছে মাত্র ২ হেক্টরেরও নিচে। অর্থাৎ এটি এখন দুটি ফুটবল মাঠের সমান—একটি প্রকৃত হিমবাহের তুলনায় নগণ্য।

ডারহাম বিশ্ববিদ্যালয়ের গ্লেসিয়োলজিস্ট ড. ক্যারোলাইন ক্লাসনের ভাষায়, “২০০০ সালের পর থেকে এখানে নতুন করে বরফ জমেনি। ফলে এটিকে আর হিমবাহ হিসেবে শ্রেণিবদ্ধ করা যাচ্ছে না।”

এক শতকে হারিয়ে গেছে সাতটি হিমবাহ।ভেনেজুয়েলা গত একশ বছরে অন্তত ছয়টি হিমবাহ হারিয়েছে। হামবোল্ট ছিল শেষটি। নাসা ২০১৮ সালেও এটিকে দেশের শেষ হিমবাহ হিসেবে তালিকাভুক্ত করেছিল। কিন্তু বাস্তবতা এরই মধ্যে বদলে গেছে।

ইউনিভার্সিটি কলেজ লন্ডনের অধ্যাপক মার্ক মাসলিন আরও স্পষ্ট ভাষায় বলেন, “হিমবাহ মানে এমন বরফ যা পাহাড়ি উপত্যকা ভরাট করে। হামবোল্ট এখন সে সংজ্ঞার মধ্যে পড়ে না। সোজা কথা—ভেনেজুয়েলায় আর কোনো হিমবাহ নেই।”

গত বছরের ডিসেম্বরে ভেনেজুয়েলা সরকার শেষ বরফস্তরটিকে তাপ নিরোধক কম্বলে ঢেকে দেওয়ার একটি প্রকল্প ঘোষণা করে। উদ্দেশ্য ছিল সূর্যের তাপ থেকে বরফকে রক্ষা করা। কিন্তু এই উদ্যোগ সমালোচনার মুখে পড়ে।

স্থানীয় জলবায়ু বিজ্ঞানীরা সতর্ক করেন, প্লাস্টিকজাত এই আবরণ ভেঙে গিয়ে পরিবেশে ক্ষতিকর কণা ছড়াতে পারে। উপরন্তু, বিশেষজ্ঞদের মতে পাহাড়ি হিমবাহ একবার হারিয়ে গেলে তা ফেরানো প্রায় অসম্ভব।

অধ্যাপক মাসলিনের ব্যাখ্যা, “হিমবাহ টিকে থাকে কারণ বরফ সূর্যালোক প্রতিফলিত করে আশপাশের বাতাস ঠান্ডা রাখে। বরফ গলে গেলে মাটি গরম হয়ে যায়, ফলে নতুন বরফ জমার সম্ভাবনাও কমে যায়।”

এর পর কারা? জলবায়ু গবেষকদের মতে, ভেনেজুয়েলা একা নয়। ইন্দোনেশিয়া, মেক্সিকো ও স্লোভেনিয়ার মতো দেশগুলিও আগামী দিনে হিমবাহহীন হয়ে পড়তে পারে। এদের পাহাড় তুলনামূলকভাবে নিচু এবং বিষুবরেখার কাছাকাছি হওয়ায় উষ্ণতা বৃদ্ধির প্রভাব এখানে দ্রুত পড়ছে।

বিশ্ব উষ্ণায়নের ফলে ‘তুষাররেখা’ ক্রমেই উপরের দিকে সরে যাচ্ছে—যে উচ্চতায় সারা বছর বরফ টিকে থাকতে পারে, সেই সীমা এখন আরও ওপরে উঠে যাচ্ছে।

সমুদ্রপৃষ্ঠ নয়, কিন্তু বিপদ অন্যখানে। ছোট হিমবাহ গলে গেলে সমুদ্রপৃষ্ঠ খুব বেশি বাড়ে না। কিন্তু সমস্যা অন্য জায়গায়। পাহাড়ি অঞ্চলের বহু মানুষ গ্রীষ্মকালে হিমবাহ গলাজলের ওপর নির্ভর করে পানীয় জল ও কৃষির জন্য।

হিমবাহ হারিয়ে গেলে সেই জল সরবরাহ ভেঙে পড়ে। তখন মানুষ পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়ে অনিয়মিত বৃষ্টির ওপর—যা জলবায়ু পরিবর্তনের যুগে আরও অনিশ্চিত।

উপায় কী? ICCI-এর গবেষকদের মতে, বর্তমান কার্বন নিঃসরণ অব্যাহত থাকলে ২১০০ সালের মধ্যে বিশ্বের ২০ থেকে ৮০ শতাংশ হিমবাহ হারিয়ে যেতে পারে। তবে এখনই যদি দ্রুত CO₂ নিঃসরণ কমানো যায়, তাহলে এখনও কিছু হিমবাহ বাঁচানো সম্ভব।

ভেনেজুয়েলার ঘটনা তাই শুধু একটি দেশের গল্প নয়। এটি একটি সতর্কবার্তা—বরফ গলছে, সময়ও গলছে। প্রশ্ন একটাই: আমরা কি সেই বার্তা শুনছি?

আরও পড়ুন

ডুয়ার্সের বুকে ছোট্ট স্বর্গ ঝান্ডি , কম ভিড়ে উপভোগ করুন পাহাড়ের রূপ
আগস্ট ০২, ২০২৬

ভিড় এড়িয়ে প্রকৃতির কোলে শান্ত সময় কাটান

সুন্দরবনে বেড়েছে রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা , উচ্ছ্বসিত বন দফতর
আগস্ট ০২, ২০২৬

গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়

বর্ষায় প্রকৃতির অপার সৌন্দর্যের হাতছানি , উত্তরবঙ্গের লুকিয়ে থাকা পাহাড়ি রত্ন জৌবাড়ি
আগস্ট ০১, ২০২৬

নিরিবিলি পরিবেশে প্রকৃতির মাঝে কাটান কয়েকটি দিন

মুসৌরির পাশেই লুকিয়ে ল্যান্ডোর , শান্ত পাহাড়ে হারিয়ে যাওয়ার অনন্য এক ঠিকানা
জুলাই ৩১, ২০২৬

নিরিবিলি পাহাড়ে প্রকৃতির অপরূপ সৌন্দর্য

গোয়ার বিখ্যাত সানবার্ন এবার মন্দারমণিতে , সমুদ্রের ধারে জমবে লং উইকএন্ড
জুলাই ৩০, ২০২৬

স্বাধীনতা দিবসের ছুটিতে মন্দারমণিতে বিনোদনের বিশেষ আয়োজন

অন্নপূর্ণা যোজনার টাকা এখনও পাননি ! দেরির আড়ালে থাকতে পারে এই সমস্যাগুলি
জুলাই ২৮, ২০২৬

আবেদন করার পরও ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পৌঁছায়নি

বরফের শৃঙ্গারে সেজে উঠল এক্তেশ্বর মন্দির , শ্রাবণে দর্শনার্থীদের ভিড়ে মুখর তীর্থক্ষেত্র
জুলাই ২৮, ২০২৬

প্রাচীন এক্তেশ্বর শিব মন্দিরে মহাদেব বরফ দিয়ে সাজানো

কুর্গে পাহাড়ের হাতছানি , সবুজ প্রকৃতির মাঝে খুঁজে নিন শান্তির ঠিকানা
জুলাই ২৭, ২০২৬

শান্ত পরিবেশের টানে বাড়ছে পর্যটকদের ভিড়

ডুয়ার্সের প্যারেনে সবুজের হাতছানি , নির্জন প্রকৃতির টানে বাড়ছে পর্যটকদের ভিড়
জুলাই ২৬, ২০২৬

ভিড় থেকে দূরে কয়েক দিন কাটানোর জন্য অনন্য জায়গা

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের