নিজস্ব প্রতিনিধি, দিল্লি – আগামী ১৫ ডিসেম্বর জার্মানি সফরে যাবেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এরপরই তাঁকে তোপ দেগেছে বিজেপি। পদ্ম শিবিরের দাবি, “পার্টি করতে যাচ্ছেন রাহুল।“ পাল্টা গেরুয়া শিবিরের একহাত নিয়েছেন রাহুল গান্ধীর বোন তথা কংগ্রেস সাংসদ প্রিয়ঙ্কা গান্ধী বঢরা।
আগামী ১৯ ডিসেম্বর পর্যন্ত চলবে সংসদে শীতকালীন অধিবেশন। কংগ্রেস সূত্রে খবর, আগামী ১৫ ডিসেম্বর জার্মানির বার্লিনের উদ্দেশ্যে রওনা দেবেন রাহুল গান্ধী। থাকবেন ২০ ডিসেম্বর পর্যন্ত। সফরে জার্মানির বিভিন্ন সরকারি আধিকারিক, প্রবাসী ভারতীয়দের সঙ্গে সাক্ষাৎ করবেন লোকসভার বিরোধী দলনেতা।
নিজের এক্স হ্যান্ডলের পোস্ট করে বিজেপির মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা লিখেছেন, “প্রশ্ন হল, রাহুলের উদ্দেশ্যটা কী? আবার ভারতের বদনাম করে আসা? বিহার ভোটের সময় উনি কোথায় গিয়েছিলেন? আবার আরও একটা ছুটি! সাধারণত মানুষ কাজের ফাঁকে ছুটি নেয়। এই লোকটা দুটো ছুটির মাঝে কাজ করে। ভাই পুরোপুরি ছুটির মেজাজে। বোনকে এখনও ওঁর হয়ে কথা বলতে হচ্ছে!”
পাল্টা সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রিয়াঙ্কা গান্ধী বলেছেন, “অধিকাংশ সময়েই দেশের বাইরে কাটান মোদিজি। তাহলে ওরা কেন বিরোধী দলনেতার সফর নিয়ে এত কথা বলছে?” কংগ্রেস সাংসদ গৌরব গগই বলেন, “রাহুল গান্ধীর প্রশ্নের কোনও উত্তর বিজেপির কাছে নেই। সেই কারণে ওরা ওঁর ভাবমূর্তি নষ্ট করতে চাইছে।“
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
প্রধানমন্ত্রীর ভিডিও নিয়ে অভিজিৎ দীপকের প্রশ্ন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
আরও ৫ বছর চলবে যোজনা, আর্থিক সহায়তায় বড় বরাদ্দ মোদি সরকারের
প্রয়াত মাকে অপমানের অভিযোগ, ভিডিও বার্তায় ছাত্র-যুবদের উদ্দেশে প্রধানমন্ত্রীর শান্তির বার্ত
যন্তর মন্তরের ঘটনার পর ভিডিও বার্তা, নিজেকে ১৫ বছরের দাবি করলেও এফআইআরে বয়স ২৫
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের