নিজস্ব প্রতিনিধি , ভোপাল - শিক্ষাক্ষেত্রে ফের ছাত্রকে হেনস্থার অভিযোগ। ইন্দিরা গান্ধী বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে এক ছাত্রকে হেনস্থার অভিযোগ উঠল পাঁচ জন পড়ুয়ার বিরুদ্ধে। ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য মধ্যপ্রদেশে। বেশ কয়েকটি ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে অভিযুক্তদের বিরুদ্ধ।
সূত্রের খবর , নির্যাতিত যুবকের নাম হিরোশ জ্যোতি। মধ্যপ্রদেশের অনুপপুর জেলার অমরকন্টকে ইন্দিরা গান্ধী জাতীয় উপজাতি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের স্নাতকোত্তরস্তরের পড়ুয়া তিনি। মঙ্গলবার ওই পড়ুয়া যখন হোস্টেলের স্নানাগার থেকে নিজের ঘরে যাচ্ছিলেন তখন বেশ কয়েক জন তাকে ঘিরে ধরে। এরপর তার উদ্দেশে প্রশ্ন করে তিনি কোথা থেকে এসেছেন , এই ছাত্রাবাসে কী করছেন। ওই দিন বিকেলেই তাকে মারধর করা হয়। ব্রেসলেট দিয়ে আঘাত করায় তার চোখ , নাক , ঠোঁট জখম হয়েছে।
আক্রান্তের অভিযোগের ভিত্তিতে স্থানীয় থানায় অভিযোগও দায়ের করা হয়। ভারতীয় ন্যায় সংহিতার ১১৫(২), ২৯৬, ৩৫১(৩) ও ৩(৫) ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। এরপর অনুরাগ পান্ডে, যতীন সিংহ, রজনীশ ত্রিপাঠী, বিশাল যাদব ও উৎকর্ষ সিংহকে প্রতিষ্ঠান থেকে বরখাস্ত করা হয়েছে। বর্ণবৈষম্যমূলক কোনও মন্তব্য করা হয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। গোটা ঘটনাটির তদন্ত শুরু করেছে পুলিশ।
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চলেছে ভারতীয় সুপারসনিক ক্রুজ মিসাইল
লোকসভার স্পিকারের সঙ্গে বৈঠক করেন অভিষেক ব্যানার্জী
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় সাফল্য নিরাপত্তা সংস্থার
জঙ্গি থেকে সাইবার প্রতারক, সকলেরই ভরসা টেলিগ্রাম! দিল্লি হাইকোর্টে বিস্ফোরক দাবি কেন্দ্রের
দানবাক্সের কোটি কোটি টাকা গায়েবের অভিযোগে চাপে রাম মন্দির ট্রাস্ট, তদন্তে নেমেছে বিশেষ দল
নাগপুরের সেই বহুচর্চিত ধর্ষণ ও ধর্মান্তর মামলায় মধ্যপ্রদেশ থেকে ধৃত মৌলবী
গভীর খাদে গাড়ি উল্টে ভয়াবহ দুর্ঘটনা! প্রাণ হারালেন ৭ জন
মমতা ব্যানার্জীর সঙ্গে সম্পর্ক অটুট থাকবে বলে জানান রচনা
প্রশ্নফাঁস রুখতে বড় সিদ্ধান্ত
তরল ওষুধের উৎপাদন ও গুণমান পরীক্ষায় বড়সড় কড়াকড়ি! ১৯৪৫ সালের ড্রাগ আইনে বড় বদল আনল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক
কল্যাণকে বহিস্কারের দাবি জানিয়েছে কাকলি ঘোষ দস্তিদার
লোকসভায় এনডিএ জোটকেই সমর্থন করবেন বিদ্রোহী সাংসদরা
মমতাকেই প্রধান উপদেষ্টা হিসেবে চান সুদীপ
স্পিকারের কাছে চিঠি পৌঁছে দেন সাগরিকা ঘোষ ও কীর্তি আজাদরা
ওমান উপকূলে ৩ ভারতীয় নাবিকের মৃত্যু! জয়শঙ্করের কড়া বার্তার পর পালটা হুঁশিয়ারি আমেরিকার
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা