নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - জাতীয় মঞ্চে দিনের পর দিন উজ্জ্বল হচ্ছে জেলার নাম। এবার জুনিয়র মিস ইন্ডিয়ার খেতাব জিতলেন গারুলিয়ার মেয়ে অদৃতি রজক। শুধু তাই নয় , একসঙ্গে জোড়া পুরস্কার জিতলেন। গ্লোবাল টিম ইন্ডিয়ার শিরোপাও নিশ্চিত করেছেন তিনি। খুদে প্রতিভার সাফল্যে উচ্ছ্বসিত গোটা জেলা।
সূত্রের খবর , নোয়াপাড়া বিধানসভার গারুলিয়ার মেয়ে অদৃতি। অনেক ছোটো থেকেই সাজসজ্জার দিকে ধ্যান ছিল। গত ৯ ই জানুয়ারি রাজস্থানের জয়পুরে ১৭২ জন প্রতিযোগীর মধ্যে সেরার পুরস্কার অর্জন করেন অদৃতি। এলাকার খুদে প্রতিযোগীর সাফল্যে ভীষণই খুশি অর্জুন সিংহ। অনুগামীদের তরফে প্রতিযোগীকে বিশেষ সংবর্ধনা দেওয়ার ব্যবস্থা করেন তিনি। বাড়ি গিয়ে তার হাতে পুষ্পস্তবক সহ মিষ্টি তুলে দিলেন বিজয় পাণ্ডে , সুজিত চক্রবর্তী , ভোলা সাউ সহ আরও অনেকেই।
অদৃতি রজক জানিয়েছেন , "একবছর আগেই আমি ভেবেছিলাম এই পথে হাঁটব। কলকাতার প্রিন্সটন ক্লাবে আমি অডিশন দিয়ে প্রথম হই। গত ৫ ই জানুয়ারি আমি পরিবারের সঙ্গে রাজস্থানে যাই। এরপর আমাদের দু'দিন সবটা শেখানো হয়। কিভাবে হাঁটতে হবে , কিভাবে পোজ দিতে হবে সবই দেখানো হল। মূল প্রতিযোগিতা শুরু হয় ৭ তারিখ থেকে। গত চার মাস ধরে যা যা শিখেছি সবটা সেখানে উজাড় করে দিয়ে আমি প্রথম স্থান অধিকার করি। এই সাফল্যের পর আমার দারুণ লাগছে। আমার বাবা মা সবসময় আমায় সমর্থন করেছে।"
শাসক দলের কর্মী বিজয় পাণ্ডে জানিয়েছেন , "আমাদের এলাকার জন্য ভীষণই একটা গর্বের বিষয় যে অদৃতি জাতীয় মঞ্চে গিয়ে মিস ইন্ডিয়া জিতেছে। আমি ওকে অনেক আগে থেকেই চিনতাম। এরপর পুরো বিষয়টা জানতে পেরে আরও ভাল লাগছে। আমার মনে হয় ওর এই সাফল্য আগামী দিনে অনেককে অনুপ্রাণিত করবে। আরও এগিয়ে যাক ও, ভবিষ্যতে আরও অনেক পুরস্কার নিয়ে আসুক। ওর জন্য অনেক শুভকামনা রইল।"
কঠিন একটি সপ্তাহ পার করার পর তাকে উৎসাহ দিতে শোতে হাজির হন তার ভাই সলমন খান
বর্তমানে বলিউডে নিজের আলাদা পরিচিতি তৈরি করেছেন অভিনেত্রী সানি লিওনি
মহাকালেশ্বর মন্দির সহ হরসিদ্ধি মাতার মন্দিরে পুজো দেওয়ার ছবি পোস্ট হতেই তা দ্রুত ভাইরাল হয়ে যায়
মোনালি বলেন, ক্যামেরার সামনে এসে কথা বলতে গেলেই তার ভিতরে জমে থাকা রাগ, হতাশা সহ অস্বস্তির কথা বেরিয়ে আসছিল
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিকৃত কার্টুন সংবলিত পোস্টার হাতে দেখা যাওয়ার বিতর্কের পর ফের আলোচনায় অভিনেত্রী শ্রীলেখা মিত্র
বলিউড অভিনেত্রী ভূমি পেডনেকরের একটি সোশ্যাল মিডিয়া ভিডিওকে ঘিরে নতুন বিতর্ক শুরু হয়েছে
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের