নিজস্ব প্রতিনিধি , রাজস্থান - বায়ুসেনায় যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। বায়ুসেনার শারীরিক সক্ষমতার পরীক্ষার জন্য রোজ ভোরে দৌড়োতে বেরোতেন। সেই দৌড়াতে গিয়েই বিপত্তি।বেপরোয়া গতিতে ছুটে আসা গাড়ির চাকায় পিষে গিয়ে মৃত্যু হল ওই তরুণীর। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারে।
সূত্রের খবর , মৃতার নাম অনয়া শর্মা। বয়স আনুমানিক ১৮ বছর।অনয়া তাঁর বোনের সঙ্গে জয়পুরে থাকতেন। প্রতি দিনের মতো বুধবার ভোরেও জয়পুর এক্সপ্রেসওয়ের শান্তিবাগ এলাকায় দৌড়োতে বেরিয়েছিলেন তিনি। সে সময় আচমকা একটি কালো রঙের থার গাড়ি দ্রুত গতিতে পিছন থেকে ছুটে এসে তাকে পিষে দেয়। রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তরুণীকে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তাকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা। গাড়ির চালক ঘটনার পরই সেখান থেকে পলাতক।
দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত হাসপাতালে পৌঁছায় পুলিশ। এরপর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের পাঠানো হয়েছে। পলাতক গাড়ি চালকের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। এলাকার সিসিটিভি বারংবার খুঁটিয়ে দেখছে পুলিশ।
এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন , "তরুণীকে পিষে দেওয়ার পর রাস্তায় দাঁড়িয়ে থাকা আরও একজনকে ধাক্কা মারে। এরপর বেগতিক বুঝেই পালিয়ে যায়। পেছনে ধাওয়া করার চেষ্টা করলেও তা সম্ভব হয়নি। বুঝতে পারিনি যে তরুণী ঘটনাস্থলেই মারা গেছেন।"
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
প্রধানমন্ত্রীর ভিডিও নিয়ে অভিজিৎ দীপকের প্রশ্ন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের