নিজস্ব প্রতিনিধি, দিল্লি - বুধবার ছিল ৫৬তম জিএসটি কাউন্সিলের বৈঠক। এই বৈঠকে মধ্যবিত্তের সুবিধার্থে বড়সড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বদলে ফেলা হচ্ছে জিএসটি কাঠামো। এই আবহে কংগ্রেসকে নিশানা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। তাঁর দাবি, “জিএসটিকে যারা গব্বর সিং বলত, কৃতিত্ব চাইছে তাঁরাই।“
এক সাক্ষাৎকারে কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, “যারা একসময় জিএসটি নিয়ে রসিকতা করেছিল। গব্বর সিং ট্যাক্স বলেছিল, তাঁরাই এখন এর কৃতিত্ব চাইছে। কংগ্রেস বলুক, কেন ওদের আমলে জিএসটি কার্যকর হয়নি। একটা সময় ছিল যখন দেশবাসীকে ৯১ শতাংশ কর দিতে হত। ১০০ টাকা রোজগার করলে ৯১ টাকা চলে যেত করের জন্য। তারাই এখন জিএসটির কৃতিত্ব দাবি করছে।“
একটা সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেন, “মোদির জিএসটি আসলে গব্বর সিং ট্যাক্স। গোটা দেশের অর্থনীতি ধ্বংস করে দিচ্ছেন প্রধানমন্ত্রী। কংগ্রেস জিএসটি মানে ছিল জেনুইন সিম্পল ট্যাক্স, আর মোদিজির জিএসটি মানে গব্বর সিং ট্যাক্স।“
উল্লেখ্য, জিএসটিতে ১২ শতাংশ এবং ২৮ শতাংশের স্ল্যাব তুলে ৫ শতাংশ ও ১৮ শতাংশের স্ল্যাব করা হয়েছে। যদিও বিলাসবহুল পণ্য ও তামাকজাত পণ্যে থাকবে ৪০ শতাংশ জিএসটি। আবার জীবনদায়ী ওষুধ-জীবন বিমা থেকে জিএসটি প্রত্যাহার করা হয়েছে। আগামী ২২ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে নতুন হারে জিএসটি।
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
প্রধানমন্ত্রীর ভিডিও নিয়ে অভিজিৎ দীপকের প্রশ্ন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের