নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ইনবক্সে জমে থাকা দীর্ঘ ই-মেল পড়ে সময় নষ্ট করার দিন এবার শেষ হতে চলেছে। জনপ্রিয় মেল পরিষেবা Gmail-এ আসছে নতুন AI Overviews ফিচার, যা কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে স্বয়ংক্রিয়ভাবে গুরুত্বপূর্ণ ই-মেলগুলির সারাংশ দেখাবে। গুগল জানিয়েছে, এই নতুন সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা এক নজরে বুঝতে পারবেন কোন ই-মেলটি বেশি গুরুত্বপূর্ণ।

নতুন ফিচারটি একাধিক রিপ্লাই-সহ লম্বা ই-মেল থ্রেডকে সংক্ষেপে উপস্থাপন করবে। বিশেষ করে অফিস সংক্রান্ত বা গ্রুপ ই-মেলে এটি ব্যবহারকারীদের অনেকটাই সময় বাঁচাবে। ই-মেল ব্যবহারের অভিজ্ঞতাকে আরও সহজ ও কার্যকর করবে। গুগলের Gemini AI মডেলের সাহায্যে এই সারাংশ তৈরি হবে। এছাড়াও জিমেলের ইতিমধ্যেই থাকা ‘Help Me Write’ ও স্মার্ট রিপ্লাই ফিচারগুলোকে আরও উন্নত করা হচ্ছে। ধাপে ধাপে বিশ্বজুড়ে ব্যবহারকারীদের জন্য এই সুবিধা চালু হবে জানিয়েছে গুগল।
প্রযুক্তি বিশেষজ্ঞরা মনে করছেন," এই আপডেটের মাধ্যমে জিমেল আরও স্মার্ট, ব্যবহারবান্ধব হয়ে উঠবে। AI Overviews-এর মতো ফিচার ব্যবহারকারীদের দীর্ঘ ই-মেল থ্রেড দ্রুত বুঝতে সাহায্য করবে। এটি অফিস গ্রুপ মেইল ব্যবহারের অভিজ্ঞতাকে অনেক সহজ করবে। ব্যবহারকারীদের সময় বাঁচানো। তথ্য দ্রুত প্রক্রিয়াকরণের ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।"
আর্থিক সহায়তা দ্রুত পৌঁছাতে বিশ্ববিদ্যালয়কে নতুন নির্দেশিকা
ভিড় এড়িয়ে প্রকৃতির কোলে শান্ত সময় কাটান
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
নিরিবিলি পরিবেশে প্রকৃতির মাঝে কাটান কয়েকটি দিন
নিরিবিলি পাহাড়ে প্রকৃতির অপরূপ সৌন্দর্য
আন্তর্জাতিক গবেষণায় সাফল্যের স্বীকৃতি
স্বাধীনতা দিবসের ছুটিতে মন্দারমণিতে বিনোদনের বিশেষ আয়োজন
আবেদন করার পরও ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পৌঁছায়নি
প্রাচীন এক্তেশ্বর শিব মন্দিরে মহাদেব বরফ দিয়ে সাজানো
শান্ত পরিবেশের টানে বাড়ছে পর্যটকদের ভিড়
ভিড় থেকে দূরে কয়েক দিন কাটানোর জন্য অনন্য জায়গা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের