নিজস্ব প্রতিনিধি , দিল্লি - বুধবার সকালে হঠাৎই রেখা গুপ্তা তার বাসভবনে হামলার শিকার হন। জনশুনানির মাঝে হঠাৎই এক ব্যক্তি মুখ্যমন্ত্রীর উপর আক্রমণ চালান। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে রাজধানীতে।
সূত্রের খবর, নিত্যদিনের মতন আজও মুখ্যমন্ত্রী তার বাসভবনে জনশুনানির আয়োজন করেন। সেখানে ৪০ বছর বয়সী এক ব্যক্তি কিছু কাগজপত্র নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে আসেন। আলাপচারিতার মাঝেই তিনি হঠাৎ মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেন। অভিযোগ, তিনি মুখ্যমন্ত্রীকে চড় মারেন এমনকি তার চুলও টেনে ধরা হয়। নিরাপত্তারক্ষীরা তৎক্ষণাৎ হামলাকারীকে হাতেনাতে ধরে ফেলে পুলিশের হাতে তুলে দেন। প্রাথমিকভাবে জানা যায়, অভিযুক্ত ব্যক্তির নাম রাজেশ সাক্রিয়া, যিনি গুজরাটের রাজকোটের বাসিন্দা। ঘটনার পরেই একদল চিকিৎসক মুখ্যমন্ত্রীর বাড়িতে ছুটে যান। জানা যায়, ঘটনার পর মুখ্যমন্ত্রীর ক্ষণিকের জন্য ঝাঁকুনি আসলেও বর্তমানে তার অবস্থা স্থিতিশীল।
হামলার ঘটনায় দিল্লির রাজনৈতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বিজেপির সিনিয়র নেতা হরিশ খুরানা বলেন, ' এটি নিন্দনীয় ঘটনা। রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত কিনা, তা তদন্ত হওয়া প্রয়োজন।' দিল্লি কংগ্রেস প্রধান দেবেন্দ্র যাদব জানান, 'যদি মুখ্যমন্ত্রীই নিরাপদ না হন, তবে সাধারণ নাগরিকরা কতটা নিরাপদ?'
এদিকে দিল্লি বিজেপি প্রধান বীরেন্দ্র সচদেব জানান, মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থা স্থিতিশীল। তিনি বলেন, 'মুখ্যমন্ত্রী একজন শক্তিশালী মহিলা। তিনি চিকিৎসা করিয়েছেন, তবে নিজের কর্মসূচি বাতিল করেননি।'
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
প্রধানমন্ত্রীর ভিডিও নিয়ে অভিজিৎ দীপকের প্রশ্ন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের