নিজস্ব প্রতিনিধি, পাটনা – আগামী মাসে বিহারে বিধানসভা নির্বাচন। জোরকদমে প্রস্তুতি নিচ্ছে সমস্ত রাজনৈতিক দল। ইতিমধ্যেই ৫১ জন প্রার্থী তালিকা প্রকাশ করেছে জন সুরজ পার্টি। নিজে প্রার্থী হলেও, এখনও নিজের নাম ঘোষণা করেননি প্রশান্ত কিশোর। তবে শোনা যাচ্ছে, ইন্ডিয়া জোটের মুখ তেজস্বী যাদবের বিরুদ্ধে দাঁড়াবেন তিনি।
সূত্রের খবর, রাঘোপুর পরিচিত আরজেডির গড় হিসেবে। সেখানে প্রার্থী হবেন তেজস্বী যাদব। ২০২০ সালের বিধানসভা নির্বাচনে রাঘোপুর থেকে প্রায় ৩৮ হাজার ভোটে জিতেছিলেন তিনি। পাশাপাশি মধুবনির ফুলপরশ থেকেও লড়াই করবেন তেজস্বী যাদব। এই আবহে রাজনৈতিক মহলে শোনা যাচ্ছে, রাঘোপুর কেন্দ্রে লড়াই করার প্রস্তুতি নিচ্ছেন পিকে।
হুঁশিয়ারি দিয়ে জন সুরজ পার্টির প্রধান বলেছেন, “আমি রাঘোপুর নিয়ে এখনও সিদ্ধান্ত নিইনি। সেখানে যাব। মানুষের কথা শুনব, তারপর সিদ্ধান্ত। আমি যদি রাঘোপুর আসন থেকে লড়াই করি, তাহলে তেজস্বী যাদবকে দুটো আসন থেকে লড়াই করতেই হবে। নাহলে আমেঠিতে রাহুল গান্ধীর যা দশা হয়েছিল, সেটাই রাঘোপুরে তেজস্বীর হবে।“
উল্লেখ্য, ২৪৩ আসনের বিহারে দু’দফায় বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। যার মধ্যে ১২১ টি আসনে প্রথম দফায় নির্বাচন হবে ৬ নভেম্বর। বাকি ১২২ টি আসনে দ্বিতীয় দফায় নির্বাচন হবে ১১ নভেম্বর। ভোটের ফল ঘোষণা হবে ১৪ নভেম্বর। নির্বাচনের যাবতীয় প্রক্রিয়া শেষ হবে ১৬ নভেম্বর।
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চলেছে ভারতীয় সুপারসনিক ক্রুজ মিসাইল
লোকসভার স্পিকারের সঙ্গে বৈঠক করেন অভিষেক ব্যানার্জী
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় সাফল্য নিরাপত্তা সংস্থার
জঙ্গি থেকে সাইবার প্রতারক, সকলেরই ভরসা টেলিগ্রাম! দিল্লি হাইকোর্টে বিস্ফোরক দাবি কেন্দ্রের
দানবাক্সের কোটি কোটি টাকা গায়েবের অভিযোগে চাপে রাম মন্দির ট্রাস্ট, তদন্তে নেমেছে বিশেষ দল
নাগপুরের সেই বহুচর্চিত ধর্ষণ ও ধর্মান্তর মামলায় মধ্যপ্রদেশ থেকে ধৃত মৌলবী
গভীর খাদে গাড়ি উল্টে ভয়াবহ দুর্ঘটনা! প্রাণ হারালেন ৭ জন
মমতা ব্যানার্জীর সঙ্গে সম্পর্ক অটুট থাকবে বলে জানান রচনা
প্রশ্নফাঁস রুখতে বড় সিদ্ধান্ত
তরল ওষুধের উৎপাদন ও গুণমান পরীক্ষায় বড়সড় কড়াকড়ি! ১৯৪৫ সালের ড্রাগ আইনে বড় বদল আনল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক
কল্যাণকে বহিস্কারের দাবি জানিয়েছে কাকলি ঘোষ দস্তিদার
লোকসভায় এনডিএ জোটকেই সমর্থন করবেন বিদ্রোহী সাংসদরা
মমতাকেই প্রধান উপদেষ্টা হিসেবে চান সুদীপ
স্পিকারের কাছে চিঠি পৌঁছে দেন সাগরিকা ঘোষ ও কীর্তি আজাদরা
ওমান উপকূলে ৩ ভারতীয় নাবিকের মৃত্যু! জয়শঙ্করের কড়া বার্তার পর পালটা হুঁশিয়ারি আমেরিকার
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা