নিজস্ব প্রতিনিধি, আযোধ্যা - জোড়া বিশ্বরেকর্ড গড়ল রামভূমি আযোধ্যার দীপোৎসব। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নেতৃত্বে ২৬ লক্ষের বেশি প্রদীপে জ্বলজ্বল করে উঠল সরযূ নদীর তীর। এমনকি মাত্র ১৫ মিনিটে এতগুলি প্রদীপ জ্বালিয়ে ইতিহাস তৈরি করল। উৎসব চলাকালীন কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয় অযোধ্যা।
দীপোৎসব উপলক্ষ্যে রামকথা পার্কের মঞ্চে রামের প্রতীকী রাজ্যাভিষেক করেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। রাম মন্দির পরিদর্শন, রামলালার পুজো করেন তিনি। কমপ্লেক্সের প্রধান প্রবেশপথের সামনে প্রদীপ জ্বালিয়ে দীপোৎসবের উদ্বোধন করেন যোগী। ৫৬ টি ঘাটে ২৬,১৭,২১৫ টি প্রদীপ জ্বালিয়ে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুলেছে রামভূমি। যোগীর হাতে তুলে দেওয়া হয় বিশ্বরেকর্ডের শংসাপত্র।
এবারের উৎসবের নয়া আকর্ষণ ছিল লেজার লাইট শো এবং পরিবেশ-বান্ধব আতশবাজির ঝলকানি। যার মাধ্যমে ফুটিয়ে তোলা হয় ‘ত্রেতা যুগ থকে নব অযোধ্যা’ থিম। অযোধ্যাকে ১৮ টি জোন এবং ৪২ টি সেক্টরে ভাগ করে মোতায়েন করা হয় ১০ হাজারেরও বেশি নিরাপত্তাকর্মী। পিএসি, আরএএফ, এটিএস, বিডিএস এবং স্থানীয় পুলিশ ছিল। এই উৎসবের প্রধান নোডাল অফিসার হিসেবে কাজ করেন অযোধ্যার এডিএম যোগেন্দ্র পাণ্ডে। নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়েছে বিভিন্ন দফতরের ২০ জন নোডাল অফিসারকে।
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
প্রধানমন্ত্রীর ভিডিও নিয়ে অভিজিৎ দীপকের প্রশ্ন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের