নিজস্ব প্রতিনিধি , দিল্লি - জুলাই মাসের শুরুতেই জ্বালানির বাজার থেকে এল স্বস্তির খবর। দীর্ঘদিন পর পেট্রোল ও ডিজেলের দামে কাটছাঁট করল দেশের একটি বেসরকারি জ্বালানি সংস্থা। এই সিদ্ধান্তে খুশি গাড়িচালক ও সাধারণ গ্রাহকদের একাংশ। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম কমতে শুরু করায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।
পেট্রোল ও ডিজেলের দাম কমানোর ঘোষণা করেছে নায়ারা এনার্জি। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, পেট্রোলের দাম লিটার প্রতি ৫ টাকা কমেছে। ডিজেলের দাম কমেছে ৩ টাকা। দু’বছরেরও বেশি সময় পর দেশের কোনও জ্বালানি সংস্থা এমন মূল্যছাড় দিল। নায়ারা এনার্জির প্রায় ৭ হাজার পেট্রল পাম্পে এই নতুন দাম কার্যকর হয়েছে। ফলে দেশের বিভিন্ন প্রান্তের গ্রাহকেরা এর সুবিধা পাবেন। তবে সব জায়গায় দাম এক হবে না। ভ্যাট ও অন্যান্য স্থানীয় করের কারণে রাজ্যভেদে কিছুটা পার্থক্য দেখা যেতে পারে।
বাজার বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক স্তরে অপরিশোধিত তেলের দাম কমে যাওয়াই এই সিদ্ধান্তের মূল কারণ। সাম্প্রতিক সময়ে পশ্চিম এশিয়ার পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে। হরমুজ প্রণালী দিয়েও জ্বালানি পরিবহণ আগের তুলনায় সহজ হয়েছে। ফলে বিশ্ববাজারে ক্রুড অয়েলের দাম নেমেছে। তার প্রভাব এবার দেশের বাজারেও পড়তে শুরু করেছে।
তবে নায়ারা এনার্জির এই ঘোষণার পরও রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি এখনও দাম কমায়নি। ইন্ডিয়ান অয়েল, ভারত পেট্রোলিয়াম, হিন্দুস্তান পেট্রোলিয়ামের পাম্পে আগের দামই বহাল রয়েছে। ফলে আপাতত নায়ারা এনার্জির পাম্প থেকেই কম দামে জ্বালানি পাওয়া যাবে। অন্য সংস্থাগুলির গ্রাহকদের জন্য এখনও কোনও স্বস্তির খবর নেই।
উল্লেখ্য, ইরান-আমেরিকা সংঘাতের সময় বিশ্ববাজারে তেলের দাম দ্রুত বেড়েছিল। তার প্রভাব পড়েছিল ভারতীয় বাজারেও। নির্বাচনের আগে দীর্ঘ সময় ধরে জ্বালানির দাম নিয়ন্ত্রণে রাখার চেষ্টা হয়। কিন্তু তাতে তেল সংস্থাগুলির উপর আর্থিক চাপ বাড়ে। পরে কয়েক দফায় পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধি করা হয়। জ্বালানির মূল্যবৃদ্ধির ফলে পরিবহণ খরচও বেড়েছিল। এর প্রভাব পড়েছিল নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামেও।
এর মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি জ্বালানি সংস্থাগুলির কাছে দাম কমানোর আবেদন জানান। তাঁর দাবি, আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলেও সেই সুবিধা যথেষ্ট দ্রুত গ্রাহকদের কাছে পৌঁছচ্ছে না। নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এ বিষয়ে মন্তব্যও করেন তিনি। সেই আবহেই নায়ারা এনার্জির এই সিদ্ধান্তকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন অনেকে।
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
প্রধানমন্ত্রীর ভিডিও নিয়ে অভিজিৎ দীপকের প্রশ্ন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের