নিজস্ব প্রতিনিধি, দিল্লি - গত কয়েক মাস ধরে পাকিস্তান সরকারের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে পাক অধিকৃত কাশ্মীর। সোমবার পথে নেমে বিক্ষোভ দেখায় সেখানকার মানুষ। বৃহস্পতিবার, ৪ দিন হয়ে গেল। তবুও অশান্ত পিওকে। আওয়ামি অ্যাকশন কমিটির ডাকা মিছিলে জমায়েত করে শয়ে শয়ে মানুষ। অব্যাহত মৃত্যু মিছিল। এই আবহে জবাব চেয়ে বিবৃতি জারি করল ভারত।
বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, “আমরা পাক-অধিকৃত জম্মু ও কাশ্মীরের বেশ কয়েকটি অঞ্চলে বিক্ষোভের খবর দেখেছি। নিরীহ অসামরিক নাগরিকদের উপরে পাকিস্তানি বাহিনীর বর্বরতা চলছে। বিক্ষোভের মোকাবিলায় পাকিস্তান নিপীড়নমূলক মনোভাব নিয়েছে। তাদের জোর করে এবং অবৈধ ভাবে দখল করে রাখা অঞ্চলগুলি থেকে পদ্ধতিগত ভাবে সম্পদ লুট করেছে তারা। এর স্বাভাবিক পরিণতিতে এই বিক্ষোভ তৈরি হয়েছে। পাকিস্তান যে ভয়াবহ মানবাধিকার লঙ্ঘন করছে, তার জন্য তাদের জবাবদিহি করতে হবে।“
সূত্রের খবর, পাকিস্তানের সশস্ত্র বাহিনীর নির্বিচারে চালানো গুলিতে মৃত্যু হয়েছে কমপক্ষে ১২ জনের। আহত ৫০ জনের বেশি। পরিস্থিতি সামাল দিতে দাদিয়াল, মুজাফফরাবাদ, রাওয়ালাকোট, নীলম ভ্যালি ও কোটলিতে ব্যাপক শক্তি প্রয়োগ করছে পাক সেনাবাহিনী। ‘শাটার ডাউন ও চাক্কা জ্যাম’ বনধ ডাকা হয়েছে।
অভিযোগ, গোটা অঞ্চলে স্বাস্থ্য, শিক্ষা, পরিকাঠামো ও পানীয় জলের অভাব, সরকারি কাজে অবহেলা, দুর্নীতি, ঘুষ মাত্রাছাড়া। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে ইট-পাথর ছুঁড়ছেন হাজার হাজার বিক্ষোভকারী। বিক্ষোভ দমন করতে ইসলামাবাদ ও পাঞ্জাব থেকে অতিরিক্ত সেনা পাঠানো হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে মোবাইল নেটওয়ার্ক, ইন্টারনেট পরিষেবা।
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
প্রধানমন্ত্রীর ভিডিও নিয়ে অভিজিৎ দীপকের প্রশ্ন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের