নিজস্ব প্রতিনিধি , কলকাতা - অভিনেত্রী মাহি বিজ টেলিভিশন অভিনেতা জয় ভানুশালির সম্পর্ক ভাঙন নিয়ে জল্পনা দীর্ঘদিন ধরেই বিনোদন মহলে চর্চায়। এর মধ্যেই নতুন করে বিতর্ক তৈরি হয়েছে সোশ্যাল মিডিয়ায়। বিচ্ছেদের খবর সামনে আসতেই মাহির ঘনিষ্ঠ বন্ধু নাদিম নাদজ়ের সঙ্গে তাঁর নাম জড়িয়ে কটাক্ষ শুরু করেন নেটিজেনরা। এবার সেই ট্রোলদের প্রকাশ্যেই কড়া ভাষায় জবাব দিলেন মাহি বিজ।
সোশ্যাল মিডিয়ায় কয়েকটি পোস্ট ও মন্তব্যে মাহির ব্যক্তিগত জীবন নিয়ে কুরুচিকর ইঙ্গিত করা হয়। বিশেষ করে জয় ভানুশালির সঙ্গে আলাদা হওয়ার গুঞ্জনের পরই নাদিম নাদজ়ের সঙ্গে তাঁর বন্ধুত্বকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করেন ট্রোলররা। বিষয়টি নিয়ে অভিনেত্রীর মানসিক অস্বস্তি বাড়ছিল বলেও ঘনিষ্ঠ মহলে আলোচনা শুরু হয়।এই পরিস্থিতিতে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ক্ষোভ উগরে দেন মাহি বিজ। ট্রোলদের উদ্দেশে তিনি স্পষ্ট ভাষায় লেখেন, বন্ধুত্বকে অপমান করা, চরিত্রহননের চেষ্টা এবার বন্ধ করা উচিত।
মাহি বিজ জানান , “বন্ধুত্বকে অন্যভাবে তুলে ধরে কটাক্ষ করা অত্যন্ত লজ্জাজনক। কারও ব্যক্তিগত জীবন নিয়ে মিথ্যে গল্প বানানো মানসিক বিকৃতির পরিচয়। এই ধরনের চরিত্রহনন সমাজে বিষ ছড়ায়। সম্মান বজায় রেখে কথা বলাই সভ্যতার পরিচয়। তোমাদের নোংরা মানসিকতার জন্যই সমাজে এত বিষ ছড়াচ্ছে। মনে রেখো, হেল খুব বেশি দূরে নয়।"
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হওয়ার পর এ বছর প্রথম জন্মদিন উদ্যাপন করলেন ‘তলপতি’ বিজয়। ৫২ বছরে পা দেওয়া এই অভিনেতা-রাজনীতিবিদকে শুভেচ্ছা জানিয়েছেন দেশের নানা প্রান্তের অনুরাগী ও শুভানুধ্যায়ীরা।
বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী শ্রুতি দাস সম্প্রতি একটি আবেগঘন পোস্ট করে অনুরাগীদের নজর কেড়েছেন।
পাকিস্তানে একসময় নিষিদ্ধ হওয়া একটি বহুল আলোচিত নাটকের কাহিনি এবার বড়পর্দায় নিয়ে আসছেন পরিচালক রাজকুমার সন্তোষী।
বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজকে ঘিরে নতুন বিতর্কে সরগরম সোশ্যাল মিডিয়া।
শাস্ত্রীয় সঙ্গীতের শুদ্ধতা বজায় রেখেও সময়ের সঙ্গে তাল মেলানোর বার্তা সেতারবাদকের
বিহারের বেলসান্ড গ্রামে ধারালো অস্ত্র নিয়ে হামলা, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে অভিনেতার দাদা
ফাদার্স ডে উপলক্ষে স্বামী পরমব্রত চট্টোপাধ্যায় এবং ছেলে নিষাদকে নিয়ে একগুচ্ছ আবেগঘন ছবি ও একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন পিয়া চক্রবর্তী।
রাজনীতিতে যোগ দেওয়ার পর থেকেই নানা বিতর্ক ও সমালোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক।
এই পরিস্থিতির মধ্যেই মেয়ে মীরাকে নিয়ে উত্তরবঙ্গে বেড়াতে গিয়েছিলেন অভিনেত্রী অহনা দত্ত।
দেবলীনা নন্দী একটি ফেসবুক লাইভে হাজির হয়ে স্বামী প্রবাহ নন্দী এবং শ্বশুরবাড়ির বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে ধরেন গায়িকা।
২০২৩ সালে কানাডায় নিজের বাড়ির বাইরে গুলিচালনার ঘটনাকে ঘিরে আবারও আলোচনায় উঠে এলেন জনপ্রিয় পঞ্জাবি গায়ক ও অভিনেতা গিপ্পি গ্রেওয়াল।
টলিউডের নতুন ছবি ‘অভিমান’ মুক্তির প্রথম দিনেই তৈরি হয়েছে বিতর্ক।
শাহিদ কাপুর, রাশ্মিকা মন্দানা ও কৃতি শ্যানন অভিনীত বহুল প্রতীক্ষিত ছবি ‘ককটেল ২’ শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েই বক্স অফিসে শক্তিশালী সূচনা করেছে।
কঙ্গনা রানাওয়াত অভিনীত এবং মনোজ তাপাদিয়া পরিচালিত ‘ভারত ভাগ্য বিধাতা’ মুক্তির পর প্রথম সপ্তাহে বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য পেতে ব্যর্থ হয়েছে
মেট গালা ২০২৬-এ অংশ নিতে নিউ ইয়র্ক যাওয়ার সময় তার টিমের কাছে থাকা প্রায় ১.৩৫ কোটি টাকা মূল্যের দুটি হিরে ও পান্নাখচিত কানের দুল রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়।
ভারতের বিরুদ্ধে জলকে ‘জাতীয় নিরাপত্তার প্রশ্ন’ বলে দাবি ইসলামাবাদের
চাকরিপদে ৩৩% আসন মহিলাদের জন্য সংরক্ষিত করা হবে
১লা অক্টোবর থেকে বাড়তি ডিএ পেতে চলেছে সরকারি কর্মীরা
১২ বছরের মামার কীর্তিতে স্তম্ভিত পুলিশ
শহরের গুরুত্বপূর্ণ রাস্তার নাম বদল