নিজস্ব প্রতিনিধি, দিল্লি – কাবুল থেকে সোজা দিল্লি। দিল্লিগামী বিমানের ল্যান্ডিং গিয়ারে প্রায় ২ ঘণ্টা ধরে লুকিয়ে থাকে এক আফগান বালক। এই ঘটনা সামনে আসে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটি নামতেই। এর জেরে বিমানবন্দর এবং বিমানের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন।
সূত্রের খবর, কাবুল থেকে কেএএম এয়ারের ফ্লাইট আরকিউ-৪৪০১ প্রায় ২ ঘণ্টা পর দিল্লি বিমানবন্দরে অবতরণ করে। এরপরই ১৩ বছর বয়সী এক আফগান বালককে ঘোরাঘুরি করতে দেখা যায়। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় বিমানবন্দরের নিরাপত্তারক্ষীদের। ঘটনাস্থলে পৌঁছে আফগান বালককে পাকড়াও করে তাঁরা।
বিমানের ল্যান্ডিং গিয়ারের জায়গাটা ভালো করে তল্লাশি চালিয়ে একটি ছোট লাল স্পিকার খুঁজে পান কেএএম এয়ারলাইন্সের নিরাপত্তা কর্মীরা। তাঁদের দাবি, স্পিকারটি হয়তো আফগান বালকের। উত্তর আফগানিস্তানের কন্ডুজ় এলাকার বাসিন্দা ১৩ বছর বয়সী ওই বালক। নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফের হাতে তুলে দেওয়া হয়েছে নাবালককে।
জিজ্ঞাসাবাদের সময় নাবালক জানিয়েছে, কৌতুহলের জন্যই বিমানে উঠেছিল সে। আধিকারিকরা জানিয়েছেন, কাবুলগামী বিমানে করে তাকে ফেরত পাঠানো হয়েছে। তবে নাশকতার সম্ভাবনা উড়িয়ে দেওয়া হচ্ছে না। গোটা ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
প্রধানমন্ত্রীর ভিডিও নিয়ে অভিজিৎ দীপকের প্রশ্ন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের