নিজস্ব প্রতিনিধি, তামিলনাড়ু - গত বছর কারুরে দক্ষিণী অভিনেতা তথা তামিলাগা ভেট্ট্রি কাজাগামের প্রধান বিজয়ের রাজনৈতিক মিছিলে পদপিষ্ট হয়ে প্রাণ হারান ৪১ জন। এই ঘটনার পরই বিজয়ের বিরুদ্ধে জনস্বার্থ মামলা দায়ের করা হয় মাদ্রাজ হাইকোর্টে। এবার সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের মুখোমুখি বিজয়।
সূত্রের খবর, গত বছর সেপ্টেম্বরে কারুরে কীভাবে সে দিন এমন ঘটনা ঘটল তা জানতে চেয়ে বিজয়কে একাধিক প্রশ্ন করবেন গোয়েন্দারা। কেন সে দিন নির্ধারিত সময়ের ৭ ঘণ্টা পরে পৌঁছেছিলেন বিজয়? তা জানতে প্রশ্ন করা হবে তাঁকে।
উল্লেখ্য, আয়োজকদের ধারণা ছিল মিছিলে আসতে পারেন ১০ হাজার মানুষ। তবে বাস্তবে জমায়েত করেন ৬০ হাজারের বেশি মানুষ। তামিলনাড়ুর ডিজিপি জি ভেঙ্কটরমন জানান, বিজয়ের মিছিলের অনুমতি ছিল বিকেল ৩ টে থেকে রাত ১০টা পর্যন্ত। তবে তাঁর দলের এক্স হ্যান্ডেলে জানানো হয় ১২টায় আসবেন বিজয়। তিনি গিয়ে পৌঁছন ৭টা ৪০ মিনিটে। নির্ধারিত সময়ের অনেক পরে ঘটনাস্থলে বিজয় পৌঁছনোয় এমন ঘটনা ঘটেছে।
অভিযোগ, দীর্ঘক্ষণ চড়া রোদে অপেক্ষা করেছেন মানুষ। কারও জন্য ছিল না জল ও খাবারের ব্যবস্থা। প্রত্যক্ষদর্শীদের দাবি, “ভিড় এতটাই বেশি হয়ে গিয়েছিল যে কারও কিছু করার ছিল না। বিজয় অনেক দেরিতে আসায় সমস্যা বেড়ে যায়। অনেকে পাঁচ-ছ ঘণ্টা দাঁড়িয়ে ছিলেন পানীয় জল-খাবার ছাড়া। বিজয়ের গাড়ি আসতেই সবাই একসঙ্গে সেদিকে ঝুঁকে পড়েন।“
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
প্রধানমন্ত্রীর ভিডিও নিয়ে অভিজিৎ দীপকের প্রশ্ন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
আরও ৫ বছর চলবে যোজনা, আর্থিক সহায়তায় বড় বরাদ্দ মোদি সরকারের
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের