নিজস্ব প্রতিনিধি, শ্রীনগর – দিল্লি বিস্ফোরণকাণ্ডের পর থেকে জম্মু-কাশ্মীর জুড়ে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। বৃহস্পতিবার দেশবিরোধী লেখার অভিযোগে কাশ্মীর টাইমস সংবাদপত্রের অফিসে হানা দেয় রাজ্যের তদন্ত সংস্থা (এসআইএ)। উদ্ধার একে-৪৭-এর কার্তুজ-গুলি। ৪ জনকে গ্রেফতার করেছে এনআইএ।
সূত্রের খবর, দিল্লি বিস্ফোরণ ও জইশ-ই-মহম্মদের ‘জঙ্গি’ চিকিৎসকদের নেটওয়ার্কের তদন্ত চালানো হচ্ছে। তদন্তে জম্মুর রেসিডেন্সি রোডে কাশ্মীর টাইমস সংবাদপত্রের অফিসে তল্লাশি অভিযান চালায় রাজ্য তদন্ত সংস্থা (এসআইএ)। তল্লাশি চালিয়ে উদ্ধার হয় একে-৪৭-এর কার্তুজ, পিস্তলের গুলি এবং গ্রেনেডের ৩ টি লিভার।
অভিযোগ, কাশ্মীর টাইমস সংবাদপত্রে একাধিকবার ছাপা হয়েছে দেশবিরোধী লেখা। এই প্রথমবার নয়। এর আগে একাধিকবার কাশ্মীর টাইমস সংবাদপত্রের বিরুদ্ধে দেশবিরোধী কার্যকলাপের অভিযোগ উঠেছিল। যার ভিত্তিতে তদন্তও করা হয়। ২০২০ সালে অল্প সময়ের জন্য সিল করে দেওয়া হয়েছিল কাশ্মীর টাইমস সংবাদপত্রের অফিস।
উল্লেখ্য, ১০ অক্টোবর রক্তাক্ত হয়েছে রাজধানী। দিল্লি বিস্ফোরণকাণ্ডের মাস্টারমাইন্ড তথা চিকিৎসক উমর উন নবি। বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে গিয়েছে তার শরীর। উমরের পুলওয়ামার বাসিন্দা। তার সেই বাড়ি আইইডি বিস্ফোরণ ঘটিয়ে ধ্বংস করে দিয়েছে নিরাপত্তা বাহিনী। উমরের পরিবারের তিন সদস্যকে গ্রেফতার করেছে জম্মু-কাশ্মীর পুলিশ।
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
প্রধানমন্ত্রীর ভিডিও নিয়ে অভিজিৎ দীপকের প্রশ্ন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
আরও ৫ বছর চলবে যোজনা, আর্থিক সহায়তায় বড় বরাদ্দ মোদি সরকারের
প্রয়াত মাকে অপমানের অভিযোগ, ভিডিও বার্তায় ছাত্র-যুবদের উদ্দেশে প্রধানমন্ত্রীর শান্তির বার্ত
যন্তর মন্তরের ঘটনার পর ভিডিও বার্তা, নিজেকে ১৫ বছরের দাবি করলেও এফআইআরে বয়স ২৫
দিল্লির পড়ুয়া আন্দোলন ঘিরে শুরু হওয়া বিতর্কে, লোকসভায় বিস্ফোরক মন্তব্য বারামুলার সাংসদ ইঞ্জিনিয়র রশিদের
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের