নিজস্ব প্রতিনিধি , চেন্নাই - অবাধ বিচরণের মাঝে খাবার ভেবে গিলে ফেলল দেশী বোমা। তামিলনাড়ুতে মৃত্যু হল শাবক হাতির। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একজন কৃষককে গ্রেফতার করা হয়েছে। হাতি শাবকের মৃত্যু ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে তামিলনাড়ুর ইরোড জেলায়। বন দফতরের আধিকারিকরা বিষয়ে নিশ্চিত করেছেন।
সূত্রের খবর , সত্যমঙ্গলম টাইগার রিজার্ভে মৃত্যু হয় ওই হাতির। কিছুদিন আগে গুথিয়ালাথুর সংরক্ষিত বনাঞ্চলে হাতিটির মৃতদেহটি উদ্ধার করেন বনকর্মীরা। এরপরই বনাঞ্চলে কর্মরত পশুচিকিৎসককে খবর দেওয়া হয়। মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়। প্রাথমিক পরীক্ষায় হাতি শাবকটির শুঁড় ও মুখে ক্ষত দেখা যায়। সেখান থেকে রক্তক্ষরণের প্রমাণ মেলে। ময়নাতদন্তের রিপোর্টে নিশ্চিত করা হয় , দেশী বোমা খেয়ে ফেলে ওই হাতিটি।
বন দফতরের আধিকারিকদের মতে , কোনো শিকারী বা কৃষক হয়তো মাটিতে বোমা পুঁতে রেখেছিল। তাদের দাবি , চাষের জমিতে হাতির উপদ্রব কমাতেই বোমা ফেলে রাখা হয়েছিল। এই অভিযোগের ভিত্তিতে পাশের জমিতে চাষের সঙ্গে যুক্ত এক কৃষক কালিমুথুকে গ্রেফতার করা হয়েছে। তাকে হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে।
উল্লেখ্য , এই ঘটনার পরই ফিরে এল পাঁচ বছর আগের স্মৃতি।কেরালার মালাপ্পুরম জেলায় গর্ভবতী হাতিকে আনারসে বারুদ পুড়ে খাইয়েছিল কয়েকজন।এরপর তাকে মৃত্যুর কোলে ঢলতে দেখে উচ্ছ্বাস করেছিল মানুষরূপী কিছু রাক্ষস। ফের হাতি শাবকের মৃত্যুর ঘটনায় সোশ্যাল মিডিয়াজুড়ে তুমুল চর্চা।
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
প্রধানমন্ত্রীর ভিডিও নিয়ে অভিজিৎ দীপকের প্রশ্ন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের